• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

স্বাধীনতা ও ইসলাম রক্ষায় কাজ করতে হবে : নূরুল ইসলাম বুলবুল

প্রকাশ: সোমবার, ২৪ জুলাই, ২০২৩ ৬:১৬
আপডেট: সোমবার, ২৪ জুলাই, ২০২৩ ৬:১৬

96665856 6

স্বাধীনতা ও ইসলাম রক্ষায় কাজ করতে হবে : নূরুল ইসলাম বুলবুল

নিউজ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল বলেছেন, ‘একটি সুখী-সমৃদ্ধ সমাজ গঠনে দুর্বার গতিতে আমাদেরকে কাজ করে যেতে হবে। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় দেশপ্রেমিক সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর প্রত্যেক জনশক্তিকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলাম রক্ষায় শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’

রোববার (২৩ জুলাই) সন্ধ্যায় ঢাকা মহানগরী দক্ষিণের কোতোয়ালি থানার ষান্মাসিক সদস্য সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে আমরা দুনিয়া ও আখেরাত উভয় জায়গায় সফলতা অর্জন করতে চাই। এই সফলতার জন্য ইকামাতে দ্বীনের জন্য নিজেদের যোগ্যতা ও দক্ষতাকে বৃদ্ধি করে আমাদের সর্বোচ্চ সময়, শ্রম ও শক্তি বিনিয়োগ করতে হবে।’

কোতোয়ালি থানার ষান্মাসিক সদস্য সমাবেশে ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও কোতোয়ালি থানা আমির মতিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন। আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য আহসান উল্লাহ, কোতোয়ালি থানা সেক্রেটারি রিয়াদ হোসেন প্রমুখ।

নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘বর্তমান সরকারের অব্যাহত ব্যর্থতাকে ঘৃণা জানিয়ে বাংলাদেশের সচেতন জনগণ মানুষ আজ জেগে উঠেছে। আজ দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, অর্থ লুটপাট, ব্যাংক ধ্বংস করা এবং দেশের অর্থ বিদেশে পাচার করার ফলে মানুষের অর্থনৈতিক দুরাবস্থা সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে জনগণ আর এই অবৈধ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। বাংলাদেশ আজ কঠিন বিপর্যয়ের মুখে রয়েছে। এক দিকে দেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। অন্য দিকে ক্ষমতাসীন গোষ্ঠী বিরোধী দল-মতের ওপরে সীমাহীন জুলুম-নির্যাতন, গ্রেফতার-হুলিয়া, মিথ্যা মামলা দিয়ে দমন পীড়নের মধ্য দিয়ে আজীবন ক্ষমতায় থাকার স্বপ্নে বিভোর। তাই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তাদের সব রকমের চক্রান্ত-ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আজকে জামায়াতে ইসলামীর ওপরে অব্যাহতভাবে নির্যাতন, মামলা-হামলা করা হচ্ছে। জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। এছাড়াও আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান, নায়েবে আমির আ ন ম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিনসহ গুরুত্বপূর্ণ অনেক নেতা-কর্মীকে কারাগারে বন্দি রাখা হয়েছে। আমরা অবিলম্বে সকল নেতাকর্মীর মুক্তির দাবি জানাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘দেশের জনগণ বিশ্বাস করে যে ক্ষমতার মোহে অন্ধ হয়ে যাওয়া বর্তমান সরকার খুব দ্রুতই বিদায় নেবে এবং দেশে জনগণের সমর্থিত একটি সরকার প্রতিষ্ঠিত হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠাসহ মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দিতে জনগণের সরকার প্রতিষ্ঠার বিকল্প কিছু নেই। এই পরিস্থিতিতে অবাধ-সুষ্ঠু নির্বাচন ও জনগণকে নিজের ভোট নিজে প্রদানের সুযোগ দিতে অবিলম্বে নিরপেক্ষ একটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের মানুষের সকল ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করে যাচ্ছে। জামায়াত এদেশের প্রকৃত উন্নয়ন অগ্রগতিতে সবসময়ে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। দেশে ন্যায় ও ইনসাফ-ভিত্তিক সমাজ ব্যবস্থার কথা কেবল জামায়াতে ইসলামী বলে আসছে। এছাড়াও সমাজের নানা অসঙ্গতি দূরীকরণের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন জামায়াত করে যাচ্ছে। জনগণের সমর্থনের ভিত্তিতে জামায়াত এদেশে একটি কল্যাণকামী রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার স্বপ্ন দেখে।’
প্রেস বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com