• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

স্বৈরাচারের পতন নির্বিঘ্নে হয়নি, আমাদের তা চড়া মূল্যে কিনতে হয়েছে : ব্যারিস্টার আরমান

প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫ ৯:৫৯
আপডেট: শনিবার, ২৮ জুন, ২০২৫ ৯:৫৯

965896 20

স্বৈরাচারের পতন নির্বিঘ্নে হয়নি, আমাদের তা চড়া মূল্যে কিনতে হয়েছে : ব্যারিস্টার আরমান

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
ঢাকা-১৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান বলেছেন, ‘দীর্ঘ ১৬ বছরে আওয়ামী বাকশালীরা দেশে অপশাসন-দুঃশাসন প্রতিষ্ঠা করেছিল। হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, গুম, অপহরণ ও গুপ্ত হত্যায় দেশকে অপরাধ ও অপরাধীদের অভয়ারণ্যে পরিণত করেছিল। জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা আওয়ামীদের অপশাসন থেকে মুক্তি পেয়েছি। কিন্তু তা নির্বিঘ্নে হয়নি বরং আমাদের চড়া মূল্যে কিনতে হয়েছে।’

শনিবার (২৮ জুন) রাজধানীর কল্যাণপুর শীতলছায়া আবাসিক এলাকায় দারুসসালাম থানার ১০ নম্বর দক্ষিণ ওয়ার্ড আয়োজিত সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার আরমান বলেন, ‘জুলাই আন্দোলনে দু’হাজারের অধিক মানুষ রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। হাজারো মানুষ আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন। তাই দেশে যাতে নতুন করে ফ্যাসিবাদের উত্থান না হয় সেদিকে সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। এ বিপ্লবের সুফল পুরোপুরি ঘরে তুলতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে।’

বায়তুল জান্নাহ জামে মসজিদের খতিব ও মাদরাসার মুহতামিম মাওলানা আবু তাহের জিহাদীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা হাবিবুর রহমান, দারুসসালাম থানা আমির হাকিম আব্দুল মান্নান ভূঁইয়া, মিরপুর উত্তর থানা আমির মাওলানা মনিরুল ইসলাম মৃধা।

এ সময় শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তরের সহ-সভাপতি গাজী মাহবুব আলম, দারুসসালাম থানা সেক্রেটারি মুহাম্মদ আবু হানিফ, থানা কর্মপরিষদ সদস্য মাহমুদ নূর সবুজ ও মাওলানা দেলোয়ার হোসাইন, সাবেক এসপি ও বায়তুল জান্নাহ জামে মসজিদ এবং মাদরাসা কমপ্লেক্সের সভাপতি মুজিবুল হক ও জিয়াউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com