• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

হাতপাখার প্রার্থীদের পরিকল্পিতভাবে হারানো হয়েছে: ফয়জুল করীম

প্রকাশ: রবিবার, ১ মার্চ, ২০২৬ ১:৩২
আপডেট: রবিবার, ১ মার্চ, ২০২৬ ১:৩২

960002596

হাতপাখার প্রার্থীদের পরিকল্পিতভাবে হারানো হয়েছে: ফয়জুল করীম

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল ক্লাব মিলনায়তনে আলেম-ওলামা ও পেশাজীবীদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিগত নির্বাচন ছিল একটি সাজানো নির্বাচন। দেশজুড়ে হাতপাখার প্রার্থীদের পরিকল্পিতভাবে হারানো হয়েছে।’

ফয়জুল করীম বলেন, ব্যাংকের টাকা এ দেশের জনগণের, কোনো দলের নয়। তিনি আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নির্বাচন ব্যবস্থা ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

সম্প্রতি নরসিংদীতে নারী ধর্ষণের পর হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ফয়জুল করীম। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সভাপতি অধ্যাপক লোকমান হাকিম। মহানগরের সাধারণ সম্পাদক মওলানা মুহাম্মাদ আবুল খায়েরের সঞ্চালনায় অনুষ্ঠানে বরিশালের বিশিষ্ট ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, পেশাজীবী ও সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com