• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

হাসপাতাল থেকে বাসার পথে বেগম খালেদা জিয়া

প্রকাশ: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪ ১১:০৩
আপডেট: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪ ১১:০৩

988888758

হাসপাতাল থেকে বাসার পথে বেগম খালেদা জিয়া

জনতার আওয়াজ ডেস্ক

মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তার বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

আজ (২রা মে) রাত ৮টা ২০ মিনিটে তাকে বহনকারী গাড়ি বাসার উদ্দেশ্যে রওয়ানা হয়।

বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

এর আগে গতকাল সন্ধ্যায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসাপাতালে ভর্তি হন তিনি।

প্রসঙ্গত, গেল ৩১ মার্চ হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাত আড়াইটায় জরুরীভাবে হাসপাতালে নেয়া হয় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। রাতে হাসপাতালে নেয়ার পরপরই কয়েকটি টেস্ট করা হয়। মেডিকেল বোর্ড পরীক্ষাসমূহ দেখে চিকিৎসার ঔষধপত্র প্রদান করেন। পরে সিসিইউতে ভর্তি করানো হয়। ২ এপ্রিল রাতে বাসায় নেয়া হয় তাকে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com