• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

হাসিনা কখনো মানুষের জন্য রাজনীতি করেন নি: নীরব

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪ ৯:৩৯
আপডেট: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪ ৯:৩৯

966696 15

হাসিনা কখনো মানুষের জন্য রাজনীতি করেন নি: নীরব

জনতার আওয়াজ ডেস্ক
হাসিনা কখনো বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করেন নি, তার পিতার হত্যার প্রতিশোধ নেয়ার জন্য রাজনীতি করেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহবায়ক সাইফুল আলম নীরব।

তিনি বলেন, শেখ হাসিনা শুধু বাংলাদেশ নয়, আওয়ামী লীগকেও ধ্বংস করেছেন। তিনি এমন একজন নেতা যিনি ছাত্র-জনতার বিপ্লবের মুখে নেতাকর্মীদের বিপদে ফেলে পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে গেছেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকালে ডেঙ্গু প্রতিরোধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

নীরব বলেন, এই সরকার গঠিত হয়েছে জনগণের রায়ে, জনগণের ইচ্ছায়। কিন্তু যতই দিন যাচ্ছে, আমরা ধীরে ধীরে হতাশ হচ্ছি! প্রফেসর ইউনূস দেশের কৃতি সন্তান, বিশ্বব্যাপী তার পরিচিতি। তিনি বিদেশে বাংলাদেশের ফেইস, তার চেয়ে যোগ্য ব্যক্তি আমরা এই মুহূর্তে পেতাম না। তিনি ক্ষমতায় থাকতেও চান না, আগেও তাকে অফার করা হয়েছিল, থাকেন নি। এখনো যে তিনি খুব ইনজয় করছেন, তা মনে হয় না। কিন্তু একটা কথা আমার বলতে হচ্ছে, তার টিম সিলেকশনটা ঠিক হয়নি। তিনি যাদের সঙ্গে নিয়েছেন, তাদের অনেকের আজীবন ক্ষমতায় থাকার ইচ্ছা আছে। হয়তো প্রকাশ করতে পারেন না, কিন্তু ভাবভঙ্গিতে এমনই মনে হয়।

তিনি বলেন, নির্বাচনের রোডম্যাপ যত তাড়াতাড়ি ঘোষণা করবেন, নাগরিক প্রত্যাশা তত তাড়াতাড়ি পূরণ হবে। এই কাজটা করতে পারলে জাতি আপনাদের স্মরণে রাখবে। ইতিহাসে আপনাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফখরুল ইসলাম রবীন, হাতিরঝিল থানা বিএনপির আহবায়ক নাজমুল হক মাসুম, তেজগাঁও থানার আহবায়ক মোহাম্মদ আলী, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি আবুল মনছুর খান দিপক, ছাত্রদল নেতা ভিপি সোলায়মান, হোসেন সৈকত প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com