• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

হিরো আলমের ওপর ফের হামলার অভিযোগ

প্রকাশ: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ ১:৩৫
আপডেট: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ ১:৩৫

98885 11

হিরো আলমের ওপর ফের হামলার অভিযোগ

নিউজ ডেস্ক
কাহালু উপজেলায় ভোটের প্রচারণায় গিয়ে ফের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন বগুড়া-৪ আসনের প্রার্থী আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। রোববার সন্ধ্যা ৭টায় কাহালু বাজারে এ হামলার ঘটনা ঘটে অভিযোগ করেন তিনি। এ সময় তার দুই সমর্থক আহত হন। তারা হলেন- মোর্শেদুল রবি ও আব্দুস সালাম। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রাত ৮টায় হিরো আলম বগুড়া সদরের এরুলিয়ায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন। এবং তিনি হামলার জন্য নৌকা প্রতীকের সমর্থকদের দায়ী করেন।
কাহালু থানার ওসি সেলিম রেজা বলেন, হামলার ঘটনায় একজনকে শনাক্ত করে আটকের চেষ্টা করা হচ্ছে। আশরাফুল আলম এখনও লিখিত অভিযোগ জানাননি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
হিরো আলম কাহালু ও নন্দীগ্রাম উপজেলা নিয়ে গঠিত এই আসনে বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী হিসেবে ডাব প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এখানে নৌকা প্রতীকের প্রার্থী জাসদের এ কে এম রেজাউল করিম তানসেন। তিনি দুইবারের সংসদ সদস্য।
এর আগে শনিবার নন্দীগ্রামের মুরাদপুর বাজারে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ আনেন হিরো আলম।
রাতে সংবাদ সম্মেলনে হিরো আলম বলেন, “পাঁচপীর এলাকায় প্রচার চালিয়ে ১০ থেকে ১৫ কর্মী সমর্থকসহ আমি কাহালু বাজারে আসি। এই সময় স্থানীয় আওয়ামী লীগ কর্মী ও মৎস্য ব্যবসায়ী রমজান প্রচার চালাতে নিষেধ করেন। একপর্যায়ে রমজানের সঙ্গে উপজেলা তাঁতী লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা যোগ দিয়ে হামলা চালায়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com