• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

১০ খাতে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা দিলো জামায়াত

প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪ ৩:০০
আপডেট: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪ ৩:০০

9685965

১০ খাতে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা দিলো জামায়াত

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামী ১০টি খাতে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা দিয়েছে। যার মধ্যে রয়েছে নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, আইনশৃঙ্খলা, পররাষ্ট্র, সংসদ, চাকরি এবং শিক্ষা।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে দলটির পক্ষ থেকে ‘রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা’ উপস্থাপন করেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, নির্বাচন সুষ্ঠু করতে কমিশনের অনেক সংস্কার প্রয়োজন। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করতে হবে। প্রয়োজনে আইনের সংশোধন করতে হবে। একইসঙ্গে সংসদে বিরোধীদলের ডেপুটি স্পিকার নিয়োগ দিতে হবে। কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিল করতে হবে এবং স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রভাবমুক্ত রাখতে হবে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা সংস্কারের মধ্যে পুলিশের ব্রিটিশ আইন বাতিল করতে হবে। পুলিশে নিয়োগে দলীয় হস্তক্ষেপ বন্ধ করতে হবে। পুলিশ ট্রেনিংয়ে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা রাখতে হবে এবং পুলিশের কাছে মারণাস্ত্র দেওয়া যাবে না। র‍্যাবে যারা গত ১৫ বছর কাজ করেছেন তাদের ফিরিয়ে আনা যাবে না ও র‍্যাবের প্রতি মানুষের আস্থা ফেরাতে সংস্কার করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা: শফিকুর রহমান, কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর আমীর সেলিম উদ্দিন, সেক্রেটারি ড. রেজাউল করিম, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর আমীর নুরুল ইসলাম বুলবুল, নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com