• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

১০ দফা দাবি আদায়ে জেলায় জেলায় পদযাত্রা কর্মসূচি পালন করল এলডিপি

প্রকাশ: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ৯:৫৫
আপডেট: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ৯:৫৫

966325685

১০ দফা দাবি আদায়ে জেলায় জেলায় পদযাত্রা কর্মসূচি পালন করল এলডিপি

সরকারের পদত্যাগ, সংসদ বাতিল এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ শনিবার দেশের অন্তত ১৮ জেলায় পদযাত্রা কর্মসূচি পালন করেছে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)।

বগুড়া জেলা এলডিপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক ইকবাল ফেরদৌসের নেতৃত্বে পদযাত্রায় প্রধান অতিথি ছিলেন দলের উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান। ওই সময় যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান হিরু, গণতান্ত্রিক যুবদলের সভাপতি সজল লতিফ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনিছারসহ জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহে জেলা এলডিপির সাধারণ সম্পাদক আব্দুস সামাদের নেতৃত্বে পদযাত্রায় প্রধান অতিথি ছিলেন দলটির প্রেসিডিয়াম সদস্য ড. আওরঙ্গজেব বেলাল। রাজশাহী জেলা এলডিপির আহ্বায়ক শাহীন আলমের নেতৃত্বে পদযাত্রায় প্রধান অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক শফিউল আজম জুয়েল।

পঞ্চগড়ে জাহিদ ইসলামের নেতৃত্বে পদযাত্রায় প্রধান অতিথি ছিলেন জেলা এলডিপির সভাপতি রেজাউল মাস্টার। ফরিদপুর জেলা এলডিপির সাধারণ সম্পাদক শরিফ সরদারের নেতৃত্বে অনুষ্ঠিত পদযাত্রায় প্রধান অতিথি ছিলেন দলের নির্বাহী কমিটির সদস্য সোলায়মান হোসেন।

ভোলা জেলা এলডিপির সাধারণ সম্পাদক সবুজের নেতৃত্বে পদযাত্রায় প্রধান অতিথি ছিলেন দলের ভাইস প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী। চাঁদপুর জেলা এলডিপির সভাপতি মন্জু খান এবং সাধারণ সম্পাদক ফজলুল কাদের চৌধুরীর নেতৃত্বে পদযাত্রায় প্রধান অতিথি ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামূল বশির।

এ ছাড়া যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক সাহাদাত হোসেন মানিক, প্রচার সম্পাদক অ্যাডভোকেট মফিজুর রহমান নিলু, শ্রমবিষয়ক সম্পাদক এফএমএ আল মামুন, সহসাংগঠনিক সম্পাদক এবিএম সেলিমসহ অনেকেই উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ এলডিপির সদস্য সচিব জাকিরের নেতৃত্বে পদযাত্রায় প্রধান অতিথি ছিলেন জেলার আহ্বায়ক বিল্লাল হোসেন। নোয়াখালী জেলা এলডিপির সভাপতি অধ্যাপক শাহাবুদ্দিন ভূইয়ার নেতৃত্বে পদযাত্রায় প্রধান অতিথি ছিলেন আইন সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসেম।

সিলেটের পদযাত্রায় প্রধান অতিথি ছিলেন এলডিপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান রুপা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়ায় দলের কোষাধ্যক্ষ মহসিন মিয়া, চট্টগ্রামে যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট কফিল উদ্দিন, কক্সবাজারে দলের কৃষিবিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া, ফেনিতে জেলা সভাপতি প্রকৌশলী মোজাম্মেল, যশোরে জেলা সাধারণ সম্পাদক খায়রুজ্জামান, সুনামগঞ্জে জামান, পটুয়াখালীতে প্রধান অতিথি ছিলেন সহসাংগঠনিক সম্পাদক আলী আজগর বাবু। এ ছাড়া কুড়িগ্রামসহ বিভিন্ন জেলায় পদযাত্রা পালন করে এলডিপি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com