• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

১০ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার এনডিপি’র ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী

প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪ ৬:৩৬
আপডেট: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪ ৬:৩৬

966685996

১০ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার এনডিপি’র ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী

সিনিয়র করেসপন্ডেন্ট
ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি এমন একটি সময় ৩৫ বছরে পা রাখলো যখন বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে। আমরা শুরুতেই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আনোয়ার জাহিদ ও প্রতিষ্ঠাতা মহাসচিব এনডিপি থেকে নির্বাচিত সংসদ সদস্য জননেতা সালাউদ্দিন কাদের চৌধুরীসহ যারা বিগত ৩৫ বছরে মৃত্যুবরণ করেছেন তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা ও স্মরণ করছি। সেই সাথে স্মরণ করছি ৫২’র ভাষা আন্দোলনে সকল শহীদদের, ৭১’র মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের। সেই সাথে ২৪’র ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, শহীদ সাংবাদিক মেহেদী হাসানসহ যারা শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং এখনও যারা আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তাদের সুস্থতা ও উন্নত চিকিৎসার দাবি করছি। রাজনীতির মাঠে এখন যারা গত ১৭ বছর দুঃশাসন ও গুম-খুনের মধ্যদিয়ে ক্ষমতা ধরে রেখেছিল, গত ৫ই আগস্ট পিছনের দরজা থেকে পালিয়ে যাওয়ার পর তাদের দোসররা জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাদের প্রতি দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ড. ইউনূসহ যারা উপদেষ্টামন্ডলীর সদস্য হয়েছেন তাদের সকলকে এনডিপি’র পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা বিশ্বাস করি বর্তমান সময়ের দাবিতে যতক্ষন না পর্যন্ত রাষ্ট্রের প্রতিটি সেক্টরে গুরুত্বপূর্ণ সংস্কার এবং সংবিধান সংস্কার না হবে ততদিন পর্যন্ত তারা তাদের অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবেন। ইতোমধ্যে আমরা লক্ষ্য করেছি গুম, খুনের শিকারের ব্যক্তিদের সহায়তার জন্য গুম তদন্ত কমিশন গঠন হয়েছে এবং আন্তর্জাতিকভাবে জাতিসংঘের সনদে গুমের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা স্বাক্ষর করেছেন, যা গণতান্ত্রিক রাজনীতিতে একটি ঐতিহাসিক মাইলফলক।
দেশ বিনির্মাণের গুরুত্বপূর্ণ মুহুর্তে ৩৫ বছর পূর্বে ন্যায় বিচার, গণতন্ত্র, দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে দেশপ্রেমিক জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে এনডিপি আত্মপ্রকাশ করেছিল।

সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে ১৯৮৯ সালের ১০ সেপ্টেম্বর দেশবরেণ্য সাংবাদিক ও রাজনীতিক জননেতা আনোয়ার জাহিদের নেতৃত্বে এনডিপি‘র প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠাকালিন সময়ে বর্তমান চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে দলের দুর্যোগ সময়ে খোন্দকার গোলাম মোর্ত্তজা এনডিপি‘র চেয়ারম্যান নির্বাচিত হন। এনডিপির মহাসচিবের দায়িত্ব পালন করেছিলেন একসময়ের প্রখ্যাত শ্রমিক নেতা আলমগীর মজুমদার, প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আলম সহ এনডিপি পরিবারের যে সমস্ত সদস্য এই দলের সাথে সম্পৃক্ত ছিল, তাদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং তাদের শূন্যতা আমরা আজ ও অনুভব করছি। দলের প্রতিষ্ঠাতাদের শুন্যস্থান কখনো পূরণ হবে না।

২০১৪ সালে এনডিপি‘র ২৫ বছর বেশ জাকজমকভাবে উৎযাপিত হয়। এর কিছুদিন পরই আবারো দলে সংকট দেখা দেয়। সেই সংকট কাটিয়ে বর্তমানে এনডিপি সারা দেশব্যাপী শক্তিশালী সংগঠনে পরিনত হচ্ছে। জাতীয় রাজনীতিতে দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তৃণমূল থেকে উঠে আসা সাবেক ছাত্রনেতা ও কারা নির্যাতিত নেতা মো. মঞ্জুর হোসেন ঈসা দলটির মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করছে।

এনডিপি অর্থায়নে ও ক্ষমতায়নে বিশ্বাসী নয় বরং কর্মে বিশ্বাসী। তাই এনডিপি’র নেতৃত্ব বাছাই হয় কর্ম দিয়ে। দলটির বর্তমান চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা একজন বীর মুক্তিযোদ্ধা, সাবেক জাসদ ছাত্রনেতা, বাকশালী দ্বারা নির্যাতিত রক্ষী বাহিনীর হাতে গুলী খাওয়া, গণতন্ত্রের জন্য বিভিন্ন সরকার দ্বারা কারাবরণ কারী, বাহু বলে নয় মেধায় বিশ্বাসী, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী।মুক্তিযোদ্ধা খন্দকার গোলাম মোর্ত্তজা বিশেষ ব্যক্তিত্বের অধিকারী, ব্যক্তিত্বকে ছাড় দিয়ে নেতৃত্বের সামনে আসা পছন্দ করেন না।

দেশ ও জাতির অধিকার নিয়ে লড়াই করে সুদীর্ঘ ৩৪ টি বছর দলটিকে কালিমার হাত থেকে রক্ষা করে সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। তারই প্রমাণ স্বরূপ জনগণের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে একক ভাবে বিদ্যুৎ,গ্যাসের মূল্য বৃদ্ধি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন করে যাচ্ছেন। গণতন্ত্র ও ভোটার অধিকার প্রতিষ্ঠায় রাজপথে সবসময় সরব রয়েছে দলটি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com