• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

১২ বছরের গুম খুনের মামলা হলে আ’লীগের কেউ নির্বাচনে যেতে পারবে না

প্রকাশ: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩ ১:৩১
আপডেট: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩ ১:৩১

9601 2

১২ বছরের গুম খুনের মামলা হলে আ’লীগের কেউ নির্বাচনে যেতে পারবে না

১/১১এর দুর্নীতি মামলাসহ ১২ বছরের গুম, খুনের মামলা হলে আওয়ামী লীগের কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এসব মামলায় আওয়ামী লীগ নেতাদের জেলেও যেতে হবে।

শুক্রবার (৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি দাবিতে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘বাংলাদেশ নাগরিক অধিকার’ নামের একটি সংগঠন অবস্থান কর্মসূচিটির আয়োজন করে। আয়োজক সংগঠনের সভাপতি এমএ জাহাঙ্গীর আলম এতে সভাপতিত্ব করেন।

খসরু বলেন, ওয়ান ইলেভেনে খালেদা জিয়ার চেয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের নামে বেশি মামলা ছিলো। তারা ক্ষমতায় এসে সব মামলা প্রত্যাহার করেছে।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতা থেকে সরে গেলে তাদের সমস্ত মামলা চালু করা হবে এবং তাদের প্রত্যেকে জেলে ঢুকিয়ে দেওয়া হবে।

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনীতি ও নির্বাচনে অংশ নেয়া নিয়ে বক্তব্য দেয়া থেকে আওয়ামী লীগ নেতাদের বিরত থাকার আহ্বান জানিয়ে খসরু বলেন, যারা ভোট চোর তাদেরকে দেশ পাহারার দায়িত্ব দেওয়া যায় না। এই সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করতে হবে। এদের বিতাড়িত করলেই দেশ নিরাপদ।

তিনি বলেন, সরকার বিরোধী আন্দোলন ঘিরে কাউকে জেলে নিলে লাভ হবে না। সকল নেতাকর্মীরা আন্দোলনে ঐক্যবদ্ধভাবে নামবে, এই সরকার রেহাই পাবে না।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বনভোজন করছেন, আর জনগণ খেতে পারে না।

তিনি বলেন, একতরফা নির্বাচন এ দেশে আর হবে না। গণতন্ত্রের জন্য আবার রক্ত দিতে হচ্ছে, তা লজ্জার। নিরপেক্ষ ভোটের ব্যবস্থা করুন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com