• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

১৬ সেপ্টেম্বর ধোলাইখালে সমাবেশের আগে ইশরাকের জনসংযোগ

প্রকাশ: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২ ৮:১৫
আপডেট: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২ ৮:১৫

96600023568

১৬ সেপ্টেম্বর ধোলাইখালে সমাবেশের আগে ইশরাকের জনসংযোগ

রাজধানীতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামী শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা জোন-৬ এর সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। লোডশেডিং, জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং গণপরিবহনের ভাড়া বৃদ্ধি ও ভোলায় আব্দুর রহিম ও নারায়ণগঞ্জে শাওন হত্যার প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশের আগে বুধবার (১৪ সেপ্টেম্বর) পুরান ঢাকার জজকোর্ট, ধোলাইখাল, রায়সাহেব বাজার, বেগমগঞ্জ নুর মসজিদসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে জনসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

তার সঙ্গে ছিলেন ঢাকা বারের সাবেক সভাপতি ওমর ফারুক চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক খুরশীদ আলম, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাব্বির আহমেদ আরিফ, ওয়ারী বিএনপির সভাপতি লিয়াকত আলী, সূত্রাপুর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকতার আহমেদসহ শতাধিক নেতাকর্মী।

শুক্রবার বিকেল ৩টায় ধোলাইখাল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ইশরাক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথি স্থায়ী কমিটির আরেক সদস্য বেগম সেলিমা রহমান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com