• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

৩১ দফার ব্যাপক প্রচারে ‘ভিডিও ক্লিপ’ উদ্বোধন

প্রকাশ: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪ ১০:২৩
আপডেট: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪ ১০:২৩

96856974

৩১ দফার ব্যাপক প্রচারে ‘ভিডিও ক্লিপ’ উদ্বোধন

জনতার আওয়াজ ডেস্ক

আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম সামনে রেখে দলের পূর্বঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফাকে ব্যাপক পরিসরে মানুষের কাছে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির চাওয়া, আগামীতে হাঁটে-ঘাটে-মাঠে সর্বত্রই ৩১ দফা আলোচিত হবে। ব্যাপক প্রচারণার অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখার একটি ‘ভিডিও ক্লিপ’-এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) রাজধানীর গুলশানে একটি হোটেলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতাদের পুনর্মিলনী অনুষ্ঠানে এই ভিডিও ক্লিপ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যুগ্ম মহাসচিব ও কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু ৩১ দফার ‘ভিডিও ক্লিপ’ উদ্বোধন করেন এবং এর ওপর মূল বক্তব্য রাখেন।

এ ছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জিয়াউর রহমান মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ডা. মো. সারোয়ার হোসেন, ডা. মো আহসানুল কবির, ডা. রাশেদুল হাসান রিপন, ডা. এম এম নাসিমুজ্জামান, ডা. সিরাজুল ইসলাম সোহেল; সাবেক সাধারণ সম্পাদক ডা. জিয়াউর রহমান, ডা. মুহম্মদ জহুরুল হক, ডা. মো. জহিরল ইসলাম, ডা. মাহবুবুল ইসলাম জনি, ডা. মো সামিউর রহমান; সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা. মিজানুল হাসেম শাহীন, সাবেক সিনিয়র সহসভাপতি ডা. মো. টিপু সুলতান, সাবেক সহসভাপতি ডা. মীর সুফিয়ান জনসহ অন্যরা।

পুনর্মিলনী অনুষ্ঠানে প্রথম থেকে ৩২তম ব্যাচ পর্যন্ত জিয়াউর রহমান মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিল কলেজের ১৬তম, ১৭তম, ১৮তম, ১৯তম, ২০তম, ২১তম এবং ২২তম ব্যাচ।

২০২২ সালের ৩১ ডিসেম্বর ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলন শুরুর পর আন্দোলনরত সমমনা দলগুলোর সঙ্গে আলোচনায় ঐকমত্যের ভিত্তিতে ৩১ দফা প্রণয়ন করে বিএনপি। যেটা গত বছরের ১৩ জুলাই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দলটি।

বিএনপি নেতারা বলছেন, এই ৩১ দফা হচ্ছে আগামী দিনে বিএনপির রাষ্ট্র পরিচালনার একটি দলিল। এখন পর্যন্ত যারা রাষ্ট্র সংস্কারের ব্যাপারে নানা কথা বলছেন, বিভিন্ন ফর্মুলা দিচ্ছেন-তাদের কোনো ভাবনাই ৩১ দফা রূপরেখার বাইরে নয়। গত বছর এই রূপরেখা ঘোষণা করা হলেও এটি জনগণের মাঝে ব্যাপকভাবে তুলে ধরা যায়নি। এ জন্য তৎকালীন আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নসহ উপযুক্ত পরিবেশ না থাকার কথা বলছে বিএনপি। ফলে ৩১ দফা সম্পর্কে মানুষের ধারণাও স্পষ্ট নয়।

এমন অবস্থায় ৩১ দফা নিয়ে আগামী ১৪ নভেম্বর রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে বিএনপির পক্ষ থেকে এক সেমিনারের আয়োজন করা হবে। সেখানে যুগপৎ আন্দোলন এবং বিগত জাতীয় সংসদ নির্বাচন বর্জনকারী রাজনৈতিক দলের নেতারাসহ বিশিষ্টজনদের উপস্থিতিতে ৩১ দফা রূপরেখাকে আবারও আনুষ্ঠানিকভাবে জাতির সামনে তুলে ধরবে দলটি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে এটি পুনরায় ঘোষণা করবেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com