• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

৮ জুন প্রতিটি জেলার বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান নেবে বিএনপি

প্রকাশ: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩ ১:৫৫
আপডেট: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩ ১:৫৫

9666985 4

৮ জুন প্রতিটি জেলার বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান নেবে বিএনপি

দেশে অসহনীয় লোডশেডিং এবং বিদ্যুৎখাতে ভয়াবহ দুর্নীতির প্রতিবাদে আগামী ৮ জুন সারাদেশে জেলা পর্যায়ে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি।

মঙ্গলবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের এই কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, গতকাল দলের স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এবং বিদ্যুৎ ক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদে আগামী ৮ জুন জেলা পর্যায়ের বিদ্যুৎ অফিসের সামনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টা অবস্থান কর্মসূচি এবং বিদ্যুৎ অফিসে স্মারকলিপি দিবে বিএনপি।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, তারিকুল ইসলাম তেনজিং প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com