ছবি: শিক্ষামন্ত্রীর ফেসবুক পোস্ট থেকে
অসুস্থ মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপরে ফেসবুকে এক পোস্টে তাকে মায়ের পাশে দেখা যায়।
এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন মায়ের সুস্থতা ও দীর্ঘ নেকহায়াত কামনা করবেন আপনারা।
এর আগে শনিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে ৯৫ বছর বয়সী মন্ত্রীর মা মাহমুদা খাতুনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, বার্ধক্যজনিত কারণে শিক্ষামন্ত্রীর মায়ের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করছেন এবং সার্বক্ষণিক তত্ত্বাবধানে রাখা হয়েছে তাকে।












