• ঢাকা, বাংলাদেশ
  • অনলাইন নিউজ পোর্টাল
  • khoborsheersha@gmail.com
  • +44 (7444) 088415

ধরে রাখলে ছেড়ে যায় না তার জলন্ত প্রমান শীর্ষ খবর ডটকম

প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ৬:৪৮
আপডেট: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ৬:৪৮

ধরে রাখলে ছেড়ে যায় না তার জলন্ত প্রমান শীর্ষ খবর ডটকম

আব্দুল আজিজ

স্বপ্ন আমাদের আকাশ যুক্তরাজ থেকে প্রকাশিত অন-লাইন নিউজ পোর্টাল শীর্ষ খবর ডটকম। যাত্রাপথের এ সময়টাতে বেশ জনপ্রিয় ছিল এ নিউজ পোর্টাল। প্রতিষ্ঠার শুরুতেই আমাদের অঙ্গীকার ছিল, দেশ ও জাতির প্রতি দায়বদ্ধ থেকে মত পথ নির্বিশেষে বস্তুনিষ্ঠ সংবাদ উপহার দেওয়া। “সত্য ন্যায়ের কথা বলে” শ্লোগানে এই অঙ্গীকার থেকে পাঠকের ভালোবাসায় আমরা সিক্ত ছিলাম । আপনাদের ভালোবাসা-ই আমাদের প্রাণশক্তি। সেই প্রানশক্তি ও প্রেরণার উৎস । নানা প্রতিকূলতার মাঝে পত্রিকাটি অল্প সময়ের পাঠকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠে পৃথিবীর যেসব দেশে বাংলা বাসাবাসী মানুষ বসবাস করতেন সবার মুখে মুখে ছিল শীর্ষ খবর ।

হটাৎ ঝড় এসে আশা চূর্ন বিচূর্ণ করে দিয়েছিল হাল ছাড়িনি আমরা (ধরে রাখলে ছেড়ে যায় না এই উক্তিটি আরেক আমাদের বৃহৎতর সিলেটের কৃতি সন্তান মরমী সাধক বাউল শিল্পী শাহ আব্দুল করিমের।)সেই আশা বুকে লালন করে বসে ছিলাম তাই অনেক কস্টের ফসল আবার ফিরে পেলাম ।

যখন ফ্যাসিস্ট হাসিনার দুর্নীতি অপকর্মের কথা ও রেহানার দুর্নীতি ঘোষ বাণিজ্যের কথা প্রতিনিয়ত আমি আব্দুল আজিজ (শীর্ষ খবর ডটকম) বর্তমান জনতার আওয়াজ এর সম্পাদক ও বিশিষ্ট লেখক ও কলামিস্ট (শীর্ষ খবর ডটকম) বর্তমান জনতার আওয়াজ এর উপদেষ্টা সম্পাদক সায়েক এম রহমান একাধারে আমাদের লিখনীর মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের অপকর্মের কথা ও বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোদের উপরে প্রতিনিয়ত লিখতে শুরু করলাম তখনই ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়ে গেলাম তখন মাঝে মাঝে আমাদের পোর্টালটি বাংলাদেশ থেকে পোর্টালটি বন্ধ করে দেওয়া হত, তখন বাংলাদেশ থেকে আমাদের পাঠক শুভানুধ্যায়ী ফোন করে বলতেন ভাই পত্রিকা পড়তে পারছিনা তখন কষ্ট লাগতো কত পরিশ্রম করি কিন্তু বাংলাদেশের জনগণ দেখতে পাননা। আরো আমাদের অপরাধ আমরা তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নিউজ করা আইনত নিষিদ্ধ ছিল কিন্তু আমরা তখন আইন অমান্য করে সব নিউজ ভিডিও সহ কভার করতাম ও নিউজগুলা হেড লাইন করে দিতাম তার জলন্ত প্রমান মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ শিবলী। এখনো আমাদের জনতার আওয়াজ পত্রিকায় প্রধানমন্ত্রীর প্রতিদিনের সব নিউজ আপলোড হয় ।

বিগত ৪ আগস্ট ২০১৬ সোমবার ফ্যাসিস্ট হাসিনা সরকার তৎকালীন তথ্য মন্ত্রী ফ্যাসিস্ট হাসিনার দুষর বর্তমানে পলাতক হাসান মাহমুদ ৩৫ টি অনলাইন পত্রিকা এবং ওয়েবসাইট বন্ধ করেদেয় বন্ধ অন্য ওয়েবসাইটগুলোর মধ্যে রয়েছে আরটিনিউজ২৪, হককথা, আমরা বিএনপি, রিয়েল-টাইম নিউজ, বিনেশন২৪, নেশন নিউজ বিডি, ভোরের আলাপ, বাংলাপোস্ট২৪, ডেইলি টাইমস২৪, মাইনিউজ বিডি, লাইভ খবর, রিখান, নেচারের ডাক, সিলেট ভয়েস২৪, সময় বাংলা, প্রথম-নিউজ, বাংলা লেটেস্ট নিউজ, বিডি মনিটর, বিডিআপডেট নিউজ২৪, নিউজডেইলি২৪বিডি, অন্যজগত২৪, দেশ-বিডি, ক্রাইমবিডিনিউজ২৪, নতুন সকাল, শীর্ষখবর, দিনকাল অনলাইন, সারাবাংলা, পার্স টুডে, উইকলি সোনারবাংলা, ২৪বাংলানিউজ ব্লগ।বন্ধ অন্য ওয়েবসাইটগুলোর মধ্যে রয়েছে আরটিনিউজ২৪, হককথা, আমরা বিএনপি, রিয়েল-টাইম নিউজ, বিনেশন২৪, নেশন নিউজ বিডি, ভোরের আলাপ, বাংলাপোস্ট২৪, ডেইলি টাইমস২৪, মাইনিউজ বিডি, লাইভ খবর, রিখান, নেচারের ডাক, সিলেট ভয়েস২৪, সময় বাংলা, প্রথম-নিউজ, বাংলা লেটেস্ট নিউজ, বিডি মনিটর, বিডিআপডেট নিউজ২৪, নিউজডেইলি২৪বিডি, অন্যজগত২৪, দেশ-বিডি, ক্রাইমবিডিনিউজ২৪, নতুন সকাল, শীর্ষখবর, দিনকাল অনলাইন, সারাবাংলা, পার্স টুডে, উইকলি সোনারবাংলা, ২৪বাংলানিউজ ব্লগ।দেশের জাতীয় প্রিন্ট ভার্সন ও অনলাইন ভার্সনে নিউজ হয় । আমাদের শীর্ষ খবরটি ২০২২ সাল পর্যন্ত চালাই বাংলাদেশ ছাড়া পৃথিবীর সব দেশ থেকে পাঠকরাপড়তে পারতেন। ২০২২ সালের আগস্ট মাসের ২০ ইংরেজি তারিখে সাইটটি ডমিন হোস্টিং সহ বন্ধ হয়ে যায় ।

তখনও আমরা থেমে নেই জনতার আওয়াজ নামে ওই মাসেই আরেকটা ডমিন কিনে পত্রিকা রান করি বর্তমানে জনতার আওয়াজ পোর্টাল যথারিতি চলমান আছে । দীর্ঘ ৪(চার) অপেক্ষার পর বিগত ৫ ই আগস্ট ২০২৬ ইংরেজি

ডমিনটি যথারিতি ফিরে পেলাম। ডমিন পাওয়ার পর অনেক রেসপন্স পাচ্ছি তাই শীর্ষ খবর নিউজ পোর্টালটি নতুন আঙ্গিকে অচিরেই পাঠকদের কাছে পৌঁছে দিতে সক্ষম হবো । সকলের দোয়া ও সহযোগিতা আমাদের কাম্য ।

আপনাদের সহযোগিতা পেলে খুব ভাল মানের একটা নিউজ পোর্টাল পাঠকদের উপহার দিতে সক্ষম হবো । আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলা দেশের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় জনাব তারেক রহমান ও মাননীয় তথ্যমন্ত্রী মহাদয় জনাব জহির উদ্দিন স্বপন ,মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ শিবলী, বিএনপি মিডিয়াসেলর সভাপতি ও সম্পাদক সহ আমাদের উপর সুদৃষ্টি রাখার জন্য বিশেষ ভাবে অনুরোধ রহিল।

পোর্টালটি যখন বন্ধ হয়ে গেল তখন আলামিন নামের আমার ছোট ভাই সে বিনা পারিশ্রমিকে আমাকে একটা নিউজ পোর্টাল বানিয়ে দিয়ে আমাকে সাপোর্ট করছে সে এখন প্রবাসে থাকে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছে তার কাছে আমরা জনতার পরিবারের সবাই চির কৃতজ্ঞ।

পোর্টালটি যখন বন্ধ হয়ে গেল তখন আমার মেয়ের মত আরেক জন সাহায্যের হাত বাড়িয়ে পাশে ছিল সে ও আইটি আইটি সেক্টরে কাজ করে সে বিনা পারিশ্রমিকে আমাকে একটা নিউজ পোর্টাল বানিয়ে দিয়ে আমাকে সাপোর্ট করছে তার নাম হলো তাসনিয়া শম্পা সে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছে তার কাছে আমরা জনতার পরিবারের সবাই চির কৃতজ্ঞ।

আরো একজনের কাছে কৃতজ্ঞ তিনি হলেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ শিবলী তিনির সম্পাদিত তারেক রহমানের নিষিদ্ধ ভাষণ বইয়ের ভূমিকায় আমার ও জনতার আওয়াজ পত্রিকার নাম সংযোজন করায় ।

পরি শেষে মহান আল্লাহ সুবহানাহু তালার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি হারানো ডমিনটি ফিরে পাবারজন্য । আমরা যেন সত্য ও ন্যায়ের পথে থেকে দেশ ও জাতির সেবা করতে পারি তার জন্য সকলের দোয়া প্রার্থী ।

লেখকঃ আব্দুল আজিজ

সম্পাদক জনতার আওয়াজ ডটকম


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 

[interactive_divitional_maps_bd]

সম্পাদক: আব্দুল আজিজ । প্রকাশকঃ সায়েক এম রহমান তালুকদার ।
প্রকাশকঃ রাশেদুর রহমান (রাকেশ) । প্রকাশকঃ দেলোয়ার হোসেন আহাদ

রাজশাহী অফিস: রুম-১৪০৫(লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: khoborsheersha@gmail.com, মোবাইল: +44 (7444) 088415