• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলন করছে বিএনপি : আহমেদ আজম খাঁন

প্রকাশ: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ ৪:৫৫
আপডেট: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ ৪:৫৫

9660023 2

গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলন করছে বিএনপি : আহমেদ আজম খাঁন

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি অ্যাডভোকেট আহমেদ আজম খাঁন বলেছেন, ‘সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে আন্দোলন চালিয়ে যাবে। গণতন্ত্র পুনরুদ্ধার করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় জনগণ। সারা বিশ্ব চাইছে বাংলাদেশ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা হোক। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বিএনপি আন্দোলন করছে দেশের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে।’

আজ শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপি আয়োজনে সরকারের পদত্যাগ, ১০ দফা বাস্তবায়ন ও বিএনপি কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে গণমিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শনিবার সুনামগঞ্জের আলফাত স্কয়ারে বক্তব্য দেন বিএনপি নেতা অ্যাডভোকেট আহমেদ আজম খাঁন।
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির গণমিছিল
এ সময় তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার পদত্যাগ না করলে দেশের জনগণ রাস্তায় নেমে সরকার পতনের ডাক দেবে। বিএনপির ১০ দফা বাস্তবায়ন ও সরকার পতনের আন্দোলনে বিএনপি রাজপথে থাকবে। ১০ তারিখের বিএনপি সমাবেশ নষ্ট করার জন্য সরকার বিএনপি কেন্দ্রীয় নেতা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে গ্রেপ্তার করেছে। প্রতিটি সমাবেশের আগে সরকার বিএনপির নেতাকর্মীদের ওপর মামলা দিয়ে গ্রেপ্তার করেছে।’

বিএনপির এ নেতা আরও বলেন, ‘বিএনপিকে ধ্বংস করার জন্য সরকার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেশে এখন গণতন্ত্র নেই, মানুষের ভোটাধিকার নেই। সরকারের পতন না হলে গণতন্ত্র ও ভোটাধিকার উদ্ধার হবে না।’

সুনামগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ওবায়দুল হক নাসির ও সুনামগঞ্জ জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট কলিম উদ্দিন আহমেদ মিলন প্রমুখ।

এ সময় শহরের পুরাতন বাসস্ট্যান্ডস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে গণমিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করতে চাইলে পুলিশের বাধার মুখে আলফাত স্কয়ারে সমাবেশ করে দলটি। সমাবেশে বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপিস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com