গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে ২০ লাখ টাকা ডাকাতির ঘটনায় আরও এক আসামিকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। তিনি গোলাপগঞ্জ উপজেলার রনকেলী উত্তর এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ মে ২০২৬ রানাপিং এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তের অংশ হিসেবে জাহিদ হাসান ওরফে রগা অপু (৪০) নামে এক সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন মাধ্যমে অনুসন্ধান চালিয়ে রোববার (১৪ জুন) ভোর সাড়ে ৪টার দিকে রনকেলী এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ছিনতাই, হত্যা, মাদক ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হয়েছে।












