• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ছাত্রদলের মিছিল থেকে বঙ্গবন্ধুর ছবি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ২

প্রকাশ: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২ ৫:২৭
আপডেট: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২ ৫:২৭

9660024 5

ছাত্রদলের মিছিল থেকে বঙ্গবন্ধুর ছবি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ২

সিলেটের ছাত্রদলের মিছিল থেকে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ছবিসম্বলিত ব্যানার-বিলবোর্ড ভাঙচুরের ঘটনায় দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। সোমবার তাদের গ্রেফতার এবং আজ মঙ্গলবার বিকালে আদালতে প্রেরণ করা হয়।

বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ। তিনি বলেন- গ্রেফতার হওয়া দুজন ছাত্রদল নেতা। তবে এ ঘটনায় আওয়ামী লীগ কোনো মামলা দায়ের করেনি।

গত রোববার রাত ৯ টার দিকে সিলেট মহানগরের আম্বরখানা বড়বাজার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নেতা আ ফ ম কামাল। এ হত্যার প্রতিবাদে রাত ১১ টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। লাঠিসোটা নিয়ে এই মিছিলে অংশ নেন অনেকে।

মিছিল থেকে সিলেট ও জেলা ও আওয়ামী লীগের প্রতিনিধি সভা উপলক্ষ্যে মহানগরের বিভিন্ন স্থানে নির্মিত তোরণ ও ব্যানার-ফেস্টুন ভাঙচুর করা হয়। এছাড়া সিলেট জেলা ও আওয়ামী লীগের প্রতিনিধি সভাস্থল রিকাবীবাজার এলাকার কবি নজরুল অডিটরিয়ামে নির্মিত বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসম্বলিত বিলবোর্ড ভাঙচুর করা হয়। রিকাবীবাজারের কাজী নজরুল অডিটোরিয়ামে রোববার সিলেট মহানগর আওয়ামী লীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সোমবার ছিলো জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা। সেজন্য রিকাবিবাজার পয়েন্টসহ আশপাশে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবিসম্বলিত ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ড টানিয়েছিলেন জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এসব ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ড সেদিন রাতে ভাঙচুর করা হয়।

এদিকে, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ভাঙচুরের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগ-ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রদলকে ধাওয়া দেন। দুপক্ষের মাঝে বেশ কয়েকবার ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে এসময়। এছাড়াও এসময় কয়েকটি দোকানের শাটার ও একটি প্রাইভেট কার ভাঙচুর করা হয়। একটি মোটরসাইকলেও আগুন দিয়ে পুড়ানো হয় এসময়।

খবর পেয়ে দ্রুত কোতোয়ালি থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

পরে পুলিশ অভিযান চালিয়ে এই দুই ছাত্রদল কর্মীকে গ্রেফতার করে পুলিশ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com