• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পরিপূর্ণ গণতান্ত্রিক দেশ গঠনে বিএনপির বিকল্প নেই: ইলিয়াসপত্নী লুনা

প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬ ৭:৪৩
আপডেট: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬ ৭:৪৩

965896 1

পরিপূর্ণ গণতান্ত্রিক দেশ গঠনে বিএনপির বিকল্প নেই: ইলিয়াসপত্নী লুনা

প্রেস বিজ্ঞপ্তি
ছবি : প্রতিনিধি
সিলেট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘বেগম খালেদা জিয়া এদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষার এক অবিস্মরণীয় নেত্রী। তাঁর রাজনৈতিক জীবন ত্যাগ, সংগ্রাম ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত। জাতির এই ক্রান্তিকালে তাঁর অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’

তিনি বলেন, ‘আগামীর সুন্দর দেশ গঠনে বেগম খালেদা জিয়ার আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। কারণ একটি পরিপূর্ণ গণতান্ত্রিক দেশ গঠনে বিএনপির বিকল্প নেই।’

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের হোসেনপুর গ্রামে উপজেলা মহিলা দল আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিলে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইলিয়াসপত্নী লুনা আরও বলেন, ‘স্বৈরাচারবিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্ব দিয়েছেন। বারবার নির্যাতন, কারাবরণ ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার প্রশ্নে আপস করেননি। তাঁর আদর্শ ও নেতৃত্ব আমাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’

উপজেলা মহিলা দলের নেত্রী বিলকিছ আক্তারের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানার পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল হক, উপজেলা বিএনপি নেতা আব্দুল মতিন, যুক্তরাজ্য বিএনপি নেতা জামাল উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন, জেলা মহিলা দলের নেত্রী বেগম স্বপ্না শাহিন, উপজেলা মহিলা দলের নেত্রী জলি বেগম, নুরুন নাহার ইয়াসমিন, বিএনপি নেতা কবির উদ্দিন মেম্বার, সাইদুর রহমান, ধনাই মিয়া, মাসুক মিয়া, নজরুল ইসলাম, গোলাম আকবর, রিমা বেগম।

সভা শেষে প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন বিএনপি নেতা আবুল বশর মো. ফারুক।

এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com