• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রেমের টানে ফিলিপাইনের তরুণী হবিগঞ্জে

প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪ ১২:৪৬
আপডেট: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪ ১২:৪৬

9666969 1

প্রেমের টানে ফিলিপাইনের তরুণী হবিগঞ্জে

জনতার আওয়াজ ডেস্ক

প্রেমের টানে হবিগঞ্জের মাধবপুরে ছুটে এসেছেন ফিলিপাইনের তরুণী জুবেলিন। কাতারে চাকরি করার সুবাদে মাধবপুরের গোবিন্দপুর গ্রামের তরুণ আশিকুর রহমান মিশুর সঙ্গে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই নারীর। সম্প্রতি মিশু বাংলাদেশের তার বাড়ি ফিরে আসে। গত সোমবার খবর পেয়ে ওই তরুণী বাংলাদেশে ছুটে আসেন। পরে মঙ্গলবার হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিয়ে করতে আসেন প্রেমিক মিশুকে। আদালতে এফিডেভিটের মাধ্যমে নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে জুবেলিন নাম পরিবর্তন করে জান্নাত রহমান নাম করে বিয়ে করেন। জানা যায়, মাধবপুরের ধর্মঘর কামারহাটি গ্রামের স্কুল শিক্ষক লুৎফুর রহমানের ছেলে আশিকুর রহমান মিশু কাতার প্রবাসী। প্রবাসে চাকরির সুবাদে ৫ বছর আগে পরিচয় হয় ওই ফিলিপাইনি তরুণীর সঙ্গে। এরপরই তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক হয়। ছেলের সম্পর্কে চাচা আমিনুল ইসলাম সুমন বলেন, অন্য সকল বিয়ের চেয়ে এটি ছিল ভিন্নধর্মী একটি বিয়ে।

বিদেশি নববধূকে দেখতে মানুষের ভিড় লেগেই আছে। মিশুর পরিবার বলছে, ছেলের সুখে আমরা সুখী। পুরোপুরি বউয়ের মর্যাদা দিয়েই আমরা তাকে রাখবো। সে ঠাণ্ডা ও শান্ত প্রকৃতির মেয়ে। আশা করি সকলকে নিয়ে সুন্দরভাবেই সংসার করবে জান্নাত।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com