• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিভাগীয় গণসমাবেশ সফলে মহানগর যুবদলের প্রচার লিফলেট বিতরণ

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২ ৮:৩০
আপডেট: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২ ৮:৩০

96633024

বিভাগীয় গণসমাবেশ সফলে মহানগর যুবদলের প্রচার লিফলেট বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ১৯ নভেম্বর শনিবার বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে সিলেট মহানগর যুবদলের উদ্যোগে নগরীর মধুশহীদ, রিকাবীবাজার, ভাতালিয়া সহ বিভিন্ন এলাকায় প্রচার মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ শুরু করা হয়।

প্রচার মিছিল ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, সাধারণ সম্পাদক মির্জা মো: সম্রাট হোসেন।

মহানগর যুবদলের সাবেক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- আনোয়াার হোসেন মানিক, তোফাজ্জল হোসেন বেলাল, সোহেল মাহমুদ, নজরুল ইসলাম, কয়েস আহমদ, এমদাদুল হক স্বপন, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, জামিল আহমদ, নাসির উদ্দিন রহিম।

এছাড়াও ২৭টি ওয়ার্ড যুবদলের আহ্বায়ক কমিটির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com