• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ব্যারিস্টার নাজিরের প্রতিভা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে : ভিসি পাটোয়ারী

প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ ৭:১৪
আপডেট: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ ৭:১৪

att.5Yf966SZpJA4XT EsoM3aerwWSDhd4v2J7BY3Bu91S4

ব্যারিস্টার নাজিরের প্রতিভা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে : ভিসি পাটোয়ারী

স্টাফ রিপোর্টার, সিলেট: ব্যারিস্টার নাজির আহমদ তাঁর নিজের প্রতিভা যুক্তরাজ্যের আদালত, সমাজ ও কমিউনিটিতে কাজে লাগিয়েছেন। বিদ্যমান পরিস্থিতিতে তাঁর প্রতিভা বাংলাদেশের উন্নয়নেও কাজে লাগাতে হবে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট প্রেসক্লাবের আমীনূর রশীদ চৌধুরী মিলনায়তনে ব্রিটেনের উচ্চ আদালতের প্র্যাকটিসিং ব্যারিস্টার, বিশিষ্ট লেখক ও সংবিধান বিশেষজ্ঞ, বাংলাদেশের সুপ্রীম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও লন্ডন বারা অব নিউহ্যামের টানা তিনবারের সাবেক ডেপুটি স্পিকার ব্যারিস্টার নজির আহমদের লিখিত দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা ব্যারিস্টার নাজির আহমদের লেখনীর ভূয়সী প্রশংসা করে আরো বলেন, তাঁর লিখিত গ্রন্থগুলো আধুনিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বইগুলোতে ব্রিটিশ আইনের সঙ্গে বাংলাদেশের আইন ও সংবিধানের তুলনামূলক বিশ্লেষণ পাঠকের জন্য বিশেষভাবে মূল্যবান হবে বলেও তারা মত প্রকাশ করেন।

att.afZYEqlAnE6ZDipRU56ooqe27n4yCoDBCw bt0F3Y9Y 1

গ্রন্থ দুটি হচ্ছে-‘আইন, সংবিধান ও নাগরিক অধিকার’ এবং ‘একটি মানবিক বাংলাদেশের প্রত্যাশায়’। সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সাংবাদিক মুকতাবিস উন নূরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. ইসমাইল হোসেন পাটোয়ারী। মুখ্য আলোচক ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশনের সাবেক ডীন ও চেয়ার‍ম‍্যান প্রফেসর ড. মোছাদ্দেক আহমদ চৌধুরী।

সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় গ্রন্থালোচনায় লেখক ব্যারিস্টার নাজির আহমদ ছাড়াও বক্তব্য রাখেন লন্ডন মুসলিম সেন্টারের সাবেক এক্সিকিউটিভ ডাইরেক্টর দেলোয়ার হোসেন খান, ইউরো বাংলা ও এলবি ২৪-এর ব্যবস্থাপনা সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, জিএসসি’র সাবেক সেক্রেটারি মির্জা আসহাব বেগ, জিএসসি সাউথ ইস্ট রিজিওনের সাবেক সভাপতি ইসবাহ উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও নয়া দিগন্তের ব্যুরো প্রধান আবদুল কাদের তাপাদার, সাবেক সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইন প্রমুখ।

att.zmbnXorL RyaT0cP5uTJ7FQ3fiOketLqc PsmJuMXaE

শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাবের সিনিয়র সদস্য ইংরেজি দৈনিক ওভজারবারের সাবেক সিলেট প্রতিনিধি সাংবাদিক মো. আব্দুর রাজ্জাক। প্রধান অতিথির বক্তব্যে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: ইসমাইল পাটোয়ারী বলেন, পতিত সরকার দেশের প্রতিটি সেক্টরকে ধ্বংস করেছে। তারা মানুষের অধিকারকে ভুলুণ্ঠিত করেছে। ছিল সুশাসনের চরম অভাব। তিনি আরো বলেন, স্বৈরশাসকের আমলে সংবিধানকে পার্সোনাল প্রপার্টি মনে করা হতো। কথিত ‘উপরের নির্দেশে’ মানুষের অধিকার ক্ষুন্ন করা হতো। ব্যারিস্টার নাজির আহমদের বইয়ে মানুষের অধিকার রক্ষার বিষয়টি সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। দেশের উন্নয়নে প্রবাসী বুদ্ধিজীবীদের কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যারিস্টার নাজিরের মতো লোকজনকে বাংলাদেশের সংসদের উচ্চ কক্ষে বসানো গেলে দেশ উপকৃত হবে।

মূল বক্তব্যে অধ্যাপক ড. মোছাদ্দেক আহমদ চৌধুরী বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া ও সত্যিকারের মানবিক বাংলাদেশ গঠনে দুটি বই খুবই সহায়ক হবে। বই দুটিতে ব‍্যারিস্টার নাজির আহমদ চমৎকারভাবে বাংলাদেশের আর্ত-সামাজিক অবস্থা, সংবিধান ও বাস্তবতার ফারাক, রাষ্ট্র এবং সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরেছেন। তিনি উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে কিভাবে বাংলাদেশের নাগরিক অধিকার সংরক্ষণ করা যায় তা সুনিপুণভাবে উপস্থাপন করেছেন। বইয়ে লেখক সিলেট অঞ্চলে ঘন ঘন বন্যা, কওমী শিক্ষা ও প্রবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষার বিষয়টিও আলোকপাত করেছেন।

att.afZYEqlAnE6ZDipRU56ooqe27n4yCoDBCw bt0F3Y9Y

মির্জা আসহাব বেগ বলেন, ব্যারিস্টার নাজির আহমদ একজন সফল ব্যক্তিত্ব। পড়ালেখা শেষ করে তিনি বিদেশে গিয়েও সফল হয়েছেন ও সুনাম কুড়িয়েছেন।

দুটি গ্রন্থের লেখক ব্যারিস্টার নাজির আহমদ বলেন, তিনি দীর্ঘ ২৭ বছর ধরে আইনের প্র্যাকটিস করছেন। এর বাইরে তিনি বাংলাদেশ নিয়ে তন্ময়চিত্তে ভাবেন ও পেশোনেটলি লেখালেখি করেন। তিনি বলেন, প্রবাসে অবস্থান করলেও এই ভূখন্ডের জন্ম নেয়ার জন‍্য এর প্রতি তাঁর কর্তব্যবোধ রয়েছে। যুক্তরাজ্যে লেখালেখির কারণে কোন সাংবাদিককে জেলে যেতে হয় না উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে সিস্টেমগুলো বদলাতে হবে। তিনি বলেন, আমরা সত্যিকারের একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই যেখানে নাগরিকরা হবে একে অন‍্যের কল‍্যানকামি।

সিলেট প্রেসক্লাবের ৭ম বারের নির্বাচিত সভাপতি মুকতাবিস উন নূর সভাপতির বক্তব্যে ব্যারিস্টার নাজির আহমদের প্রতিভা দেশের উন্নয়নে কাজে লাগানোর তাগিদ দেন। বাংলাদেশের সংসদের উচ্চ কক্ষে প্রবাসী বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানোর তাগিদ দিয়ে তিনি বলেন, প্রয়োজনে ব্যারিস্টার নাজির আহমদের মতো লোককে উচ্চ কক্ষে বসাতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সিলেট অঞ্চলের প্রধান আরব আলী, দৈনিক পূণ্যভূমির সম্পাদক ও সিলেট হার্ড ফাউন্ডেশনের জয়েন্ট সেক্রেটারি আবু তালিব মুরাদ, সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত সহ-সভাপতি ফয়সাল আহমদ, অ্যাডভোকেট চৌধুরী আজাদুর রহমান, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপক মুহাম্মদ কামরুজ্জামান, বাসস প্রতিনিধি সাংবাদিক শুয়াইব ইসলাম, লেখক ও শিক্ষাবিদ অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা মিয়া, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল মুকিত, পাণ্ডুলিপি প্রকাশনার লেখক ও প্রকাশক বায়েজীদ মাহমুদ ফয়সাল, সমাজসেবক আলহাজ ফারুক মিয়া, লেখক ও কবি জায়েদ আলী, অ্যাডভোকেট মশিউর রহমান চৌধুরী, আইনজীবী মোমিনুর রহমান, ব্রিটেনের কমিউনিটি নেতা সুফি সোহেলসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বই দুটির মোড়ক উন্মোচন ও রিফ্রেশমেন্টের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com