• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভোটাধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপি ঘরে ফিরবে না: খন্দকার মুক্তাদির

প্রকাশ: শনিবার, ৮ জুলাই, ২০২৩ ১০:৪৩
আপডেট: শনিবার, ৮ জুলাই, ২০২৩ ১০:৪৩

96663695

ভোটাধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপি ঘরে ফিরবে না: খন্দকার মুক্তাদির

নিউজ ডেস্ক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জনগনের প্রতি সরকারের কোন দায়বদ্ধতা নেই। কারণ, এই সরকার জনগনের ভোটে নির্বাচিত নয়। তাই জনগনের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা ঘরে ফিরে যাবেনা। তিনি ৯ জুলাই (রবিবার) মাদরাসা মাঠের সমাবেশকে সর্বাত্মক সফল করে তোলার জন্য দলের সর্বস্থরের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

সিলেটের মাদরাসা মাঠে তারুণ্যের এ সমাবেশকে সফল করে তোলার জন্য শুক্রবার (৭ জুলাই) রাতে ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ড বিএনপির যৌথ উদ্যোগে দক্ষিণ সুরমায় বিএনপির এক মতবিনিময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দক্ষিণ সুরমার ২৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আক্তার রশীদ চৌধুরীর সভাপতিত্বে এবং ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাজিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির আহŸায়ক কমিটির সাবেক সদস্য মতিউল বারী খোরশেদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ২৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক মো. সোলেমান আহমদ সুমন, ২৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মন্নান, সাংগঠনিক সম্পাদক ফাহিম বকস শিপু, ২৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মঈন খান, মফিজুর রহমান জুবেদ, জালাল উদ্দিন আহমদ, উজ্জল রঞ্জন চন্দ্র, ইসহাক আহমদ প্রমুখ।

এদিকে শুক্রবার সন্ধ্যায় ৪, ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপির যৌথ উদ্যোগে স্থানীয় আম্বরখানা গোল্ডেন টাওয়ারে পৃথক একটি মতবিনিময় সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকার শুধু মুখে উন্নয়নের কথা বলে। কিন্তু দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাধারণ মানুষ আজ দিশেহারা। কাঁচা মরিচের কেজি এখন এক হাজার টাকা।

৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হুমায়ুন আহমদ মাসুকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব ও মহানগর বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য শামীম মজুমদার, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাদিকু রহমান সাদিক, মিজান আহমদ প্রমুখ।

সভায় বক্তারা ৯ জুলাই আলিয়া মাদরাসা মাঠের মহাসমাবেশকে সফল করে তুলতে সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com