• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শ্রীমঙ্গলে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশ: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২ ৫:৪৫
আপডেট: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২ ৫:৪৫

960002547

শ্রীমঙ্গলে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল করেছে শ্রীমঙ্গল উপজেলা বিএনপি।

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির প্রচার সম্পাদক হাফিজুর রহমান চৌধুরী তুহিনের সঞ্চালনায় ও সভাপতি নুরে আলম সিদ্দিকর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মকসুদুর রহমান মকসুদ।

এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহবায়ক মহি উদ্দিন ঝারু, সদস্য সচিব টিটু আহমেদ, যুবদল নেতা এম এ রহিম, পৌর যুবদলের সদস্য সচিব প্রণব বৈদ্য, যুবদল নেতা আব্দুল কাদির, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক বেলাল আহমদ, সদস্য সচিব তৈয়ব, যুগ্ম আহবায়ক আব্দুল খালিক, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের আহবায়ক জালাল উদ্দীন, পৌর ছাত্রদলের আহবায়ক জাহিদ আহমেদ, সদস্য সচিব রিমন মিয়া, শ্রীমঙ্গল উপজেলা তাতী দলের সভাপতি সবুজ মিয়া, সাধারণ সম্পাদক মুকিত মিয়াসহ প্রমুখ।

বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ছবি সংযুক্ত ফেস্টুন হাতে নিয়ে বিভিন্ন শ্লোগানে মুখরিত করে তুলেন। এসময় বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক। তার নিজ হাতে গড়া তোলা রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আজ প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা লাভ করেছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে আমরা আজ এগিয়ে চলেছি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com