• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটে এবার নির্বাচন বর্জন করলেন দিনার খান হাসু

প্রকাশ: সোমবার, ২২ মে, ২০২৩ ৫:৪১
আপডেট: সোমবার, ২২ মে, ২০২৩ ৫:৪১

351989 copy

সিলেটে এবার নির্বাচন বর্জন করলেন দিনার খান হাসু

এবার সিলেট সিটি ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন সিসিকের ১৯ নং ওয়ার্ডের সাবেক ৩ বারের কাউন্সিলর ও প্যানেল মেয়র দিনার খান হাসু। তিনি সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক ও ১৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

সোমবার (২২ মে) বিকাল সাড়ে ৪টায় সিলেট মহানগরের মিরাবাজারস্থ একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের এ ঘোষণা দেন। তিনি আগামী সিসিক নির্বাচনে ১৯ নং ওয়ার্ড আবারও কাউন্সিলর প্রার্থী হতে চাচ্ছিলেন। তবে দলের সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন মহানগর বিএনপির এ নেতা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপি’র কেন্দ্রীয় ক্ষুদ্র ঋণ বিষয়ক সহ-সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ও মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com