• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটে বিএনপির মশাল মিছিল

প্রকাশ: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩ ২:৪৫
আপডেট: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩ ২:৪৫

8ECA5097 1997 4C2D 86B9 EAC409BEAAA6

সিলেটে বিএনপির মশাল মিছিল

সিলেট প্রতিনিধি

সিলেটে বিএনপির মশাল মিছিল থেকে একটি অ্যাম্বুলেন্সসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা পালিয়ে যায়।

রোববার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর সুবিদবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত আটটার দিকে অবরোধের সমর্থনে হঠাৎ করে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মশাল মিছিল বের করে। এসময় তারা একটি অ্যাম্বুলেন্সসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এতে পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারীরা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা পালিয়ে যায়।

এ ঘটনার পর ঘটনাস্থলে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের কিছু নেতা-কর্মীরা পাল্টা শোডাউন দেয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি (তদন্ত) সুমন কুমার চৌধুরী বলেন, বিএনপি নেতা-কর্মীদের একটি মিছিল থেকে একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com