• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটে যোগ দিলেন এসএমপির নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ

প্রকাশ: রবিবার, ২ আগস্ট, ২০২৬ ২:৫৪
আপডেট: রবিবার, ২ আগস্ট, ২০২৬ ২:৫৪

966665202

সিলেটে যোগ দিলেন এসএমপির নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
সিলেটে এসে নতুন কর্মস্থলে যোগ দিলেন সিলেট মহানগর পুলিশের নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।

শনিবার (১ আগস্ট) বিকেলে বিমানযোগে সিলেট আসেন তিনি। এসময় সিলেট এম এজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পক্ষ থেকে তাকে অভ্যর্থনা জানানো হয়।

এসএমপির মিডিয়া শাখা থেকে জানানো হয়, সিলেটে এসে তিনি পুলিশ অফিসার্স মেসে যান। সেখানে তাকে ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানান। এসএমপির একটি চৌকস দল নবনিযুক্ত পুলিশ কমিশনারকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করে।

সন্ধ্যায় পুলিশ কমিশনার সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন এবং মাজার মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন।

পরবর্তীতে তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে উপস্থিত হয়ে বিভিন্ন শাখার কর্মকর্তা ও ফোর্সের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় এসএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এনামুল হক; অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মু. মাসুদ রানা, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ, অ‌তি‌রিক্ত দা‌য়ি‌ত্বে ডি‌বি) মো. আকতার হোসেন; উপ-পুলিশ কমিশনার (পিওএম) মো. রিয়াজুল কবির, পিএসসি; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়; উপ-পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন) মোহাম্মদ সাইফুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেন; এছাড়াও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com