• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেট ওয়াসার নতুন চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী

প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬ ১১:০৪
আপডেট: বুধবার, ১২ আগস্ট, ২০২৬ ১১:০৪

96000215

সিলেট ওয়াসার নতুন চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী

প্রেস বিজ্ঞপ্তি
ছবিঃ সংগৃহীত
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার।

রবিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ- ২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়- পানি সরবরাহ ও পয়নিস্কাসন কর্তৃপক্ষ (সংসুদন)আইন ২০২৬ এর দ্বারা ৭(১) অনুযায়ী মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে ৩ বছর মেয়াদে নিয়োগ প্রদান করা হইলো।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রীধারী মিফতাহ্ সিদ্দিকী দীর্ঘদিন ধরে সিলেটের রাজনৈতিক, সামাজিক ও জনস্পৃক্ততামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভাবে কাজ করছেন। তিনি ইতিমধ্যে সিলেট এমসি কলেজ ছাত্রদলের সভাপতি, সিলেট মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আব্বাহক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ প্রচার সম্পাদক, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব এবং সিলেট মহানগর বিএনপি সভাপতির দ্বায়িত্ব অত্যন্ত সততা, নিষ্টা ও দক্ষতার সাথে পালন করেছেন।

বিএনপির মেধাবী নেতা মিফতাহ্ সিদ্দিকী বর্তমানে পাবলিক ভয়েস ওয়ার্কিং ফর বাংলাদেশ ও হলিসিটি কলেজিয়েট স্কুলের চেয়ারম্যান এবং এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ গর্ভনিং বডির দ্বায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, সিলেট নগরীতে দীর্ঘদিন থেকে সুপেয় ও খাবার পানির তীব্র সংকট রয়েছে। সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং নগরবাসীর দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষে সরকার থেকে এই পদে মনোনয়ন দিয়েছে।

সিলেট ওয়াসা বোর্ড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হলেও ব্যবস্থাপনা পরিচালক পদে এখনো কাউকে নিয়োগ দেয়া হয়নি। সাধারণত সরকারের সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com