• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেট মহানগর বিএনপির সম্মেলন ও কাউন্সিলের তফসীল ঘোষণা

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:৩৬
আপডেট: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:৩৬

9663256 18

সিলেট মহানগর বিএনপির সম্মেলন ও কাউন্সিলের তফসীল ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগর শাখার সম্মেলন ও কাউন্সিল ২০২৩ আগামী ৪ মার্চ শনিবার অনুষ্ঠিত হবে। বুধবার ২২ ফেব্রুয়ারি বেলা ২টায় সিলেট জেলা আইনজীবী সমিতির ৩নং বার হলে নির্বাচনী তফসীল ঘোষণা করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন এ তফসীল ঘোষণা করেন।

এসময় নির্বাচন কমিশনের সদস্য এডভোকেট শাহ আশরাফুল ইসলাম, এডভোকেট মো. বদরুল আহমদ চৌধুরী, এডভোকেট মো. আতিকুর রহমান সাবু উপস্থিত ছিলেন।

তফসীল অনুযায়ী আগামী ২৪ ফেব্রুয়ারি ২০২৩ শুক্রবার বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ, ২৫ ফেব্রুয়ারি শনিবার মনোনয়পত্র দাখিল ও বাছাই, ২৬ ফেব্রুয়ারি রোববার মনোনয়নপত্র প্রত্যাহার, ২৭ ফেব্রুয়ারি সোমবার বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে সমিতির ৩নং বার হলের ২য় তলার ৪নং রুমে এবং আগামী ৪ মার্চ শনিবার ২০২৩ইং তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগর শাখার সম্মেলন ও কাউন্সিল ২০২৩ অনুষ্ঠিত হবে।

তফসীল ঘোষণাকালে উপস্থিত ছিলেন, সিনিয়র আইনজীবী এডভোকেট আনোয়ার হোসেন, এডভোকেট মো. এখলাছুর রহমান, এডভোকেট জোহরা জেসমিন, এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, এডভোকেট মো. লিয়াকত আলী, এডভোকেট মোহাম্মদ এজাজ উদ্দিন, এডভোকেট মো. খালেদ জুবায়ের, এডভোকেট ওবায়দুর রহমান ফাহমি, এডভোকেট আল আসলাম মুমিন, এডভোকেট মো. তানভীর আখতার খান, এডভোকেট মো. জাবের ইকবাল তারেক, এডভোকেট সাজিদুল ইসলাম সজিব, এডভোকেট মো. আশিকুর রহমান, এডভোকেট মো. ছমির উদ্দিন, এডভোকেট মো. আব্দুল মুকিত অপি, এডভোকেট মো. তানভীর আহমদ, এডভোকেট মো. হেদায়েত হোসেন তানভীর, এডভোকেট মো. আব্দুল্লাহ আল হেলাল, এডভোকেট মো. সিদ্দিকুর রহমান, এডভোকেট সৈয়দ ইয়াসির আরাফাত, এডভোকেট মোবারক হোসেন, আব্দুল্লাহ আল মামুন হীরা, এডভোকেট ওয়াহিদুর রহমান, এডভোকেট মো. মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট হানিফ আহমদ, এডভোকেট শাহান প্রমুখ।

তফসীল ঘোষণাকালে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন সম্মেলন ও কাউন্সিলর সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com