• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সুনামগঞ্জে বাড়ি ঘেরাও: বিস্ফোরক ও রিভলভার উদ্ধার

প্রকাশ: রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩ ৭:০২
আপডেট: রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩ ৭:০২

9663690 3

সুনামগঞ্জে বাড়ি ঘেরাও: বিস্ফোরক ও রিভলভার উদ্ধার

বোমা আছে সন্দেহে সুনামগঞ্জের জগন্নাথপুরে ভোর থেকে একটি বাড়ি ঘিরে রেখেছিল আইনশৃঙ্খলা বাহিনী। সেই ঘিরে রাখা বাড়ি থেকে বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তবে এসময় বাড়ি থেকে কাউকে আটক করা যায়নি।

উপজেলার আশারকান্দি ইউনিয়নের ফেচির বাজারের দিঘলবাক গ্রামের মৃত আব্দুস সমিরের ছেলে আখলাকুর রহমানের বাড়িটি রোববার (৮ জানুয়ারি) ভোর থেকে ঘিরে রাখে জগন্নাথপুর থানা পুলিশ। পরে বোম ডিসপোজাল ইউনিট, স্পেশাল অ্যাকশন গ্রুপ, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি), অ্যান্টি টেররিজম ইউনিট ও সেনাবাহিনীর বিশেষজ্ঞ টিম এসে অভিযান পরিচালনা করে।

দিনভর অভিযান শেষে বিকেল সোয়া ৫টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও মিডিয়া) রিপন কুমার মোদক জানান, অভিযানে একটি রিভলভার, একটি ল্যাপটপ, ৯টি মোবাইল ফোন, বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও পাউডার, দুইটি ওয়াকিটকি সাদৃশ্য বস্তু ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ জানুয়ারি জগন্নাথপুর থানার এএসআই মোহাম্মদ নুরে আলম সিদ্দিক নন-এফআইআর মামলা নং-১১৪/২০২২ ও ৩৭৬/২০২২ এর আসামি আফজাল হোসেনকে (৩৫) আদালতের ইস্যুকৃত সমন জারি করতে আসামির বাড়িতে গেলে আসামি পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। তখন আসামির বসতঘরের কয়েকটি কক্ষে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস, সাদা পাউডার ও যন্ত্রপাতি দেখতে পান ওই পুলিশ সদস্য। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর অভিযান পরিচালনা করে এসব বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও অস্ত্র উদ্ধার করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com