• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সুনামগঞ্জ শহরে ভাড়া বাসা থেকে শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ: রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩ ১০:১৯
আপডেট: রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩ ১০:১৯

9663696 2 4

সুনামগঞ্জ শহরে ভাড়া বাসা থেকে শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জ শহরের জামতলার একটি ভাড়া বাসা থেকে উপজেলার মুক্তাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সমাপ্তি পালের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার সুনামগঞ্জ পৌর শহরের জামতলায় দ্বিতল একটি বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে সমাপ্তির লাশ উদ্ধার করা হয়। তাঁর পরিবার সিলেটের টিলাগড় এলাকায় থাকেন।

প্রতিবেশীরা জানান, স্কুল শিক্ষিকা একাই এ বাসায় থাকতেন। রোববার সকালে তাঁর মামাতো ভাই এসে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর আশপাশের লোকজনকে জানালে তাঁরা পুলিশে খবর দেন।
মামাতো ভাই তপু পাল বলেন, ‘সকালে স্কুলে অনুপস্থিতির কারণ জানতে চেয়ে সমাপ্তির স্কুলের প্রধান শিক্ষক আমাকে ফোন দেন। খোঁজ নিতে তার ভাড়া বাসায় এসে দেখি দরজা বন্ধ। খোলার চেষ্টা করার সময় দেখি দরজা টেবিল দিয়ে আটকানো এবং ভেতরে সমাপ্তির দেহ ঝুলছে।’

সমাপ্তির ছোট বোন বলেন, ‘রাত দেড়টার দিকে সমাপ্তি আমাকে বেশ কয়েকবার ফোন দিয়েছে। ঘুমে থাকায় ফোন ধরতে পারিনি। পরে সকালে তার মৃত্যুর খবর পাই।’

সুনামগঞ্জ সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন জানান, লাশের সুরতহাল শেষ হলে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত শেষে বাকি তথ্য জানা যাবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com