• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

৮৭ ব্যাচ কর্তৃক নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের তৎকালীন প্রাক্তন শিক্ষকদের সম্বর্ধনা ও সম্মাননা প্রদান

প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬ ২:১৪
আপডেট: সোমবার, ৮ জুন, ২০২৬ ২:১৪

9865920

৮৭ ব্যাচ কর্তৃক নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের তৎকালীন প্রাক্তন শিক্ষকদের সম্বর্ধনা ও সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি
সিলেট জেলার গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয ও কলেজের প্রাক্তন শিক্ষকদের সম্মানে স্কুলের ১৯৮৭ ব‍্যাচের শিক্ষার্থীদের আয়োজনে গত ৫ই জুন এক সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় । উক্ত অনুষ্ঠানে প্রায় চল্লিশ বছর আগের প্রধান শিক্ষক জনাব আব্দুল হাই চৌধুরী, মোহাম্মদ আহমদ চৌধুরী, সুলেমান হোসেন, তারেক জলিল, আব্দুল মতিন, আতাউর রহমান জায়গীরদার, মিছবাহ উদ্দিন, প্রমোদ রঞ্জন দাশকে ৮৭ ব‍্যাচের শিক্ষার্থীরা সম্বর্ধনা প্রদান করে।

96598885

স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ৮৭ ব‍্যাচের আব্দুল আসাদ। বক্তব্য রাখেন ভাদেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান শামীম আহমেদ, স্কুলের অধ্যক্ষ শেখ সেলিমুজ্জামান, ভাদেশ্বর আইডিয়াল স্কুলের অধ্যক্ষ আজমত আলী, স্কুলের শিক্ষক আমিন উদ্দিন, প্রাক্তন শিক্ষক বৃন্দ, স্কুলের অন‍্যান‍্য ব‍্যাচের শিক্ষার্থীবৃন্দ এবং ৮৭ ব‍্যাচের শিক্ষার্থীরা। শতবর্ষী এই বিদ্যাপীঠ অনেক মেধাবী ছাত্রছাত্রীর জন্ম দিয়েছে।

ScreenHunter 23396 Jun. 07 21.06

চল্লিশ বছর আগের এসএসসি শিক্ষার্থীদের মাধ্যমে শিক্ষকদের সম্মানে এমন আয়োজন প্রশংসনীয়। স্কুলের শিক্ষক আমিন উদ্দিন বলেছেন, যেখানে আজ ছাত্র শিক্ষক সম্পর্কের অবনতি দেখা যাচ্ছে সেখানে ৮৭ ব‍্যাচ এক নজির সৃষ্টি করেছে। তিনি এই শিক্ষার্থীদের ‘সোনার ব‍্যাচ’ বলেছেন। চেয়ারম‍্যান শামীম আহমেদ ৮৭ ব‍্যাচের এই উদ্যোগকে পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষনীয় বলে উল্লেখ করেছেন। সংবর্ধিত শিক্ষক সুলেমান হোসেন বলেছেন, আমার ৭২ বছরের জীবনে ৮৭ ব‍্যাচের দেওয়া এই সম্মাননা স্মরণীয় হয়ে থাকবে’। শিক্ষক আবুল মতিন উল্লেখ করেছেন কিছুদিন আগে ইংল্যান্ড ভ্রমণ কালে ৮৭ ব‍্যাচ সহ স্কুলের অন্যান্য শিক্ষার্থীদের মাধ্যমে সম্বর্ধিত হয়েছিলেন এবং আজো হলেন বলে গর্বিত। শিক্ষক তারেক জলিলের বক্তব্যে ৮৭ ব‍্যাচের শিক্ষার্থীদের প্রশংসা করেন ।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী, মিডিয়া কর্মী সহ প্রমুখ। উল্লেখ্য যে, ৮৭ ব‍্যাচের বেশিরভাগই প্রবাসী এবং ডাক্তার, সচিব, ইঞ্জিনিয়ার,শিক্ষক, সমাজকর্মী, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশায় নিয়োজিত। প্রবাস ও দেশের এই উদ‍্যোগ ও বাস্তবায়নের সাথে ছিলেন ৮৭ ব‍্যাচের সামছ উদ্দিন আহমেদ, মোঃ তাজুল ইসলাম, আব্দুল কাদির জিলানী, সুলতান আহমেদ, শামছুন ফৌজিয়া, শাফায়েত মাহবুব চৌধুরী, সাবিয়া সুলতানা রুপা, আব্দুল আসাদ, মাহমুদ জামিল চৌধুরী, মিনহাজ চৌধুরী, আলী আকবর , আক্তার হোসেন, আজির উদ্দিন লুলু, হেনা বেগম, রুকসানা সানা, আব্দুল বারী, ছালা উদ্দিন তেরা, ছইফা বেগম, বদরুজ্জামান বদর, আব্দুল খালিক, আব্দুস শুকুর,বিলকিছ আক্তার, আব্দুল কালাম আজাদ, সাইফুল ইসলাম, শিখা ধর, মিসবাহ উদ্দিন, হেলাল উদ্দিন, আব্দুল কাশেম, জুবায়ের আহমদ, আবিদুল হোসেন, মহিউদ্দিন ময়না সহ সবাই ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com