• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রবি বা সোমবারের মধ্যে চালু হবে মোবাইল ইন্টারনেট

প্রকাশ: বুধবার, ২৪ জুলাই, ২০২৪ ৭:৪৩
আপডেট: বুধবার, ২৪ জুলাই, ২০২৪ ৭:৪৩

966698569 3

রবি বা সোমবারের মধ্যে চালু হবে মোবাইল ইন্টারনেট

জনতার আওয়াজ ডেস্ক
রবি বা সোমবারের মধ্যে দেশে মোবাইল ইন্টারনেট চালু হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার (২৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

টানা পাঁচদিন সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ থাকার পর মঙ্গলবার (২৩ জুলাই) রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু করা হয়।

অবশেষে পুরোদমে দেশব্যাপী ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর ঘোষণা এলো। যদিও ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধই থাকছে।

যদিও প্রতিমন্ত্রী পলক আশ্বাস দিয়েছেন, রবি বা সোমবারের মধ্যেই দেশে পুরোদমে মোবাইল ইন্টারনেট চালু হবে। তবে মোবাইল ইন্টারনেট চালু হলেও ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করা যাবে কি না সে সম্পর্কে স্পষ্ট করে কিছু সরকারের পক্ষ থেকে জানানো হয়নি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com