• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম

প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫ ২:৫১
আপডেট: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫ ২:৫১

9600021 2

বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম

জনতার আওয়াজ ডেস্ক
বিশ্ববাজারে আজ স্বর্ণের দাম আউন্সপ্রতি তিন হাজার ডলার পেরিয়ে গেছে। এতে চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে প্রায় ১৫ শতাংশ।

গোল্ড প্রাইস ডট অর্গের তথ্যানুসারে, আজ সকালে এশিয়ার বাজারে স্বর্ণের দাম আউন্সপ্রতি ১৬ দশমিক ৭৬ ডলার বেড়ে ৩ হাজার ১৪ ডলারে উঠেছে।

বিশেষজ্ঞরা জানান, ভূরাজনৈতিক অস্থিরতা, বিভিন্ন দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি শুল্ক বৃদ্ধির চাপসহ নানা কারণে স্বর্ণের দাম বাড়ছে। রাজনৈতিক, কূটনৈতিক ও অর্থনৈতিক জটিলতা তৈরি হচ্ছে। সুরক্ষিত বিনিয়োগের ক্ষেত্র হিসেবে অনেকে স্বর্ণের দিকে ঝুঁকছেন। শেয়ারবাজার থেকে পুঁজি প্রত্যাহার করেও অনেকে স্বর্ণ কিনছেন।

গত এক মাসে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে ৩ দশমিক ৪৩ শতাংশ। ছয় মাসে বেড়েছে ১৫ দশমিক ৮৭ শতাংশ। এক বছরে বেড়েছে ৩৮ দশমিক ৯৮ শতাংশ। পাঁচ বছরে বেড়েছে ১০২ দশমিক ৭৫ শতাংশ এবং গত ২০ বছরে বেড়েছে ৫৮২ দশমিক ৬৭ শতাংশ।

বিশ্ববাজারে স্বর্ণের দাম হ্রাস–বৃদ্ধির প্রভাবে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ে ও কমে। গত রবিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ভরি প্রতি ২ হাজার ৬১৩ টাকা। এতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম পড়ছে এখন ১ লাখ ৫৩ হাজার টাকা। নতুন এই দর গতকাল সোমবার থেকে কার্যকর হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com