• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

লাপাত্তা বাংলাদেশ ব্যাংকের গর্ভনর, ছয় কর্মকর্তা পদত্যাগে বাধ্য

প্রকাশ: বুধবার, ৭ আগস্ট, ২০২৪ ২:৪৭
আপডেট: বুধবার, ৭ আগস্ট, ২০২৪ ২:৪৭

96666623

লাপাত্তা বাংলাদেশ ব্যাংকের গর্ভনর, ছয় কর্মকর্তা পদত্যাগে বাধ্য

জনতার আওয়াজ ডেস্ক
সরকার পতনের পর এক সময়ের দাপটশালী আমলা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার লাপাত্তা। গত সোমবারের পর তার আর খোঁজ পাওয়া যাচ্ছেনা। এদিকে বাংলাদেশ ব্যাংকে শুরু হয়েছে চরম অস্থিরতা। কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হয়েছেন বাংলাদেশ ব্যাংকের চার ডেপুটি গভর্নরসহ শীর্ষ ছয় কর্মকর্তা।

বুধবার (৭ আগস্ট) বিক্ষুব্ধ একদল কর্মকর্তা ও কর্মচারী কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, চার ডেপুটি গভর্নর, উপদেষ্টা ও আর্থিক গোয়েন্দা দফতরের প্রধানের পদত্যাগ দাবি করে মিছিল করেন। এক পর্যায়ে তারা কেন্দ্রীয় ব্যাংকের মূল ভবনে অবস্থিত গভর্নরের ফ্লোরে ঢুকে পড়েন এবং একজন ডেপুটি গভর্নরকে সাদা কাগজে সই করতে বাধ্য করেন।

বিক্ষুব্ধ কর্মকর্তা–কর্মচারীরা এরপর একে একে ডেপুটি গভর্নর নুরুন নাহার, মো. খুরশীদ আলম ও মো. হাবিবুর রহমানকে সাদা কাগজে সই করতে বাধ্য করেন। তারাও পদত্যাগ করেছেন বলে কাগজে সই করেন। পরে ব্যাংকের উপদেষ্টা আবু ফারাহ মো. নাসের ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) মাসুদ বিশ্বাসকে পদত্যাগ করতে বলেন।

ইতোমধ্যে বিক্ষুব্ধ কর্মকর্তাদের দাবির মুখে পদত্যাগ করে কেন্দ্রীয় ব্যাংক থেকে বেরিয়ে গেছেন তারা। এ সময় সেনাসদস্যরা তাদের নিরাপত্তা দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

বিক্ষুব্ধ এসব কর্মকর্তা ও কর্মচারীরা কোনো ব্যানার বহন করছিলেন না। প্রত্যক্ষদশীররা জানিয়েছেন, দুই শতাধিক কর্মকর্তা–কর্মচারী এই বিক্ষোভে যোগ দেন। তাদের দাবি, ব্যাংক খাতে অনিয়ম ও দুর্নীতির জন্য বাংলাদেশ ব্যাংকের এসব শীর্ষ কর্মকর্তা দায়ী এবং তারা দায়িত্বে থাকলে ব্যাংক খাতে সুশাসন ফিরবে না।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com