• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

অন্তর্বর্তী সরকার যৌক্তিক সময়ে নির্বাচনের উদ্যোগ নেবে: মেজর হাফিজ

প্রকাশ: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪ ২:১৫
আপডেট: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪ ২:১৫

 

জনতার আওয়াজ ডেস্ক

অন্তর্বর্তীকালীন সরকার যৌক্তিক একটি সময়ে সুষ্ঠু নির্বাচনের উদ্যোগ নেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। শনিবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

এরআগে বিএনপির ভাইস চেয়ারম্যান পদে সদ্য মনোনীত নুরুল ইসলাম মনিকে নিয়ে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মেজর হাফিজ।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ছাত্র-জনতা, বিএনপি ও বিরোধী দলসমূহ তাদের ত্যাগ ও সংগ্রামের বিনিময়ে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে পালায়ন করেছেন। ছাত্র জনতা ও রাজনৈতিক দলসমূহ মিলে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছি। আমরা এই সরকারকে সাহায্য ও সহযোগিতা করব। আমরা চাই দীর্ঘদিনের জঞ্জাল আওয়ামী লীগের সরকার যে সমাজ রেখে গিয়েছে, অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতি করেছে। আয়নাঘরের মতো মানবাধিকার লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের মানুষকে গুম খুন করেছে। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্যে আমরাই সরকারকে সময় দিতে চাই। আমরা আশা করি একটি যৌক্তিক সময় জনপ্রতিনিধিদের কাছে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিবেন।

তিনি বলেন, অনেক ত্যাগের বিনিময়ে আজকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি। বিএনপির ১৬ বছর আগে এই আন্দোলন শুরু করেছিল। আমাদের শত শত কর্মী খুন হয়েছে, হাজার হাজার কর্মী জীবন দিয়েছে।

আওয়ামী লীগ সরকার বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ওপর যে ধরনের অত্যাচার ও নির্যাতন করেছে, এই বিশ্বে তার কোন নজির নেই। শেষ পর্যায়ে কোটা আন্দোলনে মাঠে নেমেছে ছাত্র-জনতা। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও প্রতিটি সদস্যকে ধন্যবাদ ও অভিবাদন জানাই। তারা বুকের রক্ত ঢেলে এদেশে গণতন্ত্রের প্রতিষ্ঠার পথ সুগম করেছে। আবু সাঈদ, মুগ্ধসহ যারা শহীদ হয়েছেন তাদের সবার রুহের মাগফেরাত কামনা করি।
মেজর হাফিজ বলেন, ছাত্র-জনতার সর্বশেষ আন্দোলনে বিএনপির ১৯৮ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। আওয়ামী লীগ সারাদেশে নির্যাতন নিপীড়ন চালিয়ে ভেবেছিল কেয়ামত পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে। কিন্তু বাংলাদেশের মানুষ বীরের জাতি। কত সালে স্বাধীনতার যুদ্ধ অংশগ্রহণ করেছি। এবার জুলাই বিপ্লবেও স্বাধীনতা অর্জন করেছি। আমরা দুইবার স্বাধীনতা অর্জন করেছি।
বন্যা প্রসঙ্গে তিনি বলেন, ৫ টা নদী ভারতের মধ্যে দিয়ে বাংলাদেশের ভিতরে প্রবেশ করেছে। একটি নদীতে অন্যায়ভাবে ভারত বাঁধ দিয়ে রাখছে। এরপরে আমাদের কৃষকরা ন্যায্য পানি পাচ্ছে না।
এসময়ের ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম