• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

প্রকাশ: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ ১১:৪৭
আপডেট: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ ১১:৪৭

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সর্বাত্মক অবরোধ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শহীদ হাদি চত্বর (শাহবাগ মোড়) অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে শাহবাগে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। দুপুর ২টার দিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী মিছিল নিয়ে শাহবাগে এসে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে যোগ দেন।

অবরোধ কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, আমরা তো এতদিন রাস্তায় আসিনি। যদি ক্ষমতার চিন্তা করতাম, তাহলে জানাজার ময়দানেই ঘোষণা দিয়ে দিতাম।

অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যেহেতু জানাজার ময়দানে ঘোষণা দিইনি, তার মানে এখনো সুযোগ আছে। কিন্তু আগামীকাল যদি আমরা ঘোষণা দিয়ে দিই, তাহলে আপনাদের আর পেছনে ফেরার সময় থাকবে না।

জাবের বলেন, শত্রুরা চায় আমাদের মাঝে নিজেদের লোক ঢুকিয়ে ভাঙন ধরাতে। কিন্তু কোনো লাভ হবে না। কারণ এখানে যারা আছে, তারা এই মাইকের বাইরে কারো কথা শুনতে চায় না।

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে শাহবাগে অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান ইনকিলাব মঞ্চের নেতারা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম