• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

অবৈধ মজুদ করা ৫০০ বস্তা চিনি জব্দ

প্রকাশ: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২ ৬:২২
আপডেট: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২ ৬:২২

 

চট্টগ্রাম নগরীর একটি গুদামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ৫০০ বস্তা চিনি জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার নগরীর হালিশহরের বড়পুল এলাকায় এ অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান।
তিনি বলেন, মঙ্গলবার অবৈধভাবে মজুদ করা একটি চিনির গুদামে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে মজুদ করা ৫০০ বস্তা চিনি জব্দ করেছি। সব মিলিয়ে এ গুদামে ২৯ টন চিনি রয়েছে। জব্দ করা চিনিগুলো অনেক আগের কেনা। কম দামে কিনে, বেশি দামে বিক্রি করছিল তারা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম