• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

খেলা

আইপিএলে গিয়ে বসে না থেকে দেশের হয়ে খেলা তো ভালো: পাপন

প্রকাশ: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩ ৯:১৮
আপডেট: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩ ৯:১৮

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে নাম প্রত্যাহার করেছেন সাকিব আল হাসান। বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক পুরো মৌসুমে খেলতে পারবেন না বলে নিজ থেকে নাম প্রত্যাহার করেছেন বলে গণমাধ্যমে এসেছিল। তবে শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব জানালেন, পারিবারিক কারণে আইপিএল থেকে সরে এসেছেন। এদিকে বিসিবি সভাপতি বলছেন আইপিএলে গিয়ে বসে না থেকে দেশের হয়ে খেলাই তো ভালো।

শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন নাজমুল হাসান পাপন। সেখানে সাকিবের আইপিএল ইস্যু নিয়ে বলেন, ‘টেস্টের অধিনায়ক, সহ-অধিনায়ক দু’জনকেই ছেড়ে দেবেন? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। এরপর আমি একটা কথা বলেছিলাম আপনাদের- এর আগে জিজ্ঞেস করেছিলেন, খেলাবে তো? না খেলে ওখানে গিয়ে বসে থাকার চেয়ে কি দেশের জন্য খেলাটা ভালো না?’

পাপন যোগ করেন, ‘আমাদের সঙ্গে এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। লিটন-সাকিবকে তো ছাড়া আছেই, ছাড়লাম না কখন। প্রায়ই এই কথা শুনছি আজ থেকে তিন মাস আগে, আইপিএল শুরু হওয়ার তিন মাস আগে আমাদের সঙ্গে যোগাযোগ করে। জিনিসটাতে কনফিউশনের কোনো সুযোগ নেই।’

পাপন বলেন, আইপিএল কর্তৃপক্ষকে আগেই জানানো ছিল কে কখন খেলতে পারবে, ‘আমাদের কাছে চেয়েছে কতগুলো খেলোয়াড়ের নাম দিয়ে। এখানে যে কয়েকজন ক্রিকেটারকে নিয়েছে এর বাইরেও ছিল কিন্তু এবং বলেছে ওরা কখন কখন এভেইলেবল। আমরা ওদের নির্দিষ্ট করে প্রত্যেকের পাশে ডেট দিয়ে বলে দিয়েছি কে কখন এভেইলেবল। এতে করে উদাহরণস্বরূপ সাকিব-লিটন এরা দু’জন এখানে দুইটা ম্যাচ ওখানে তিনটা ম্যাচ; পাঁচটা ম্যাচ মিস করবে। এটা জেনেই তাদেরকে নিয়েছে। পাঁচটা ম্যাচের জন্য তাদেরকে নেয় নাই। পাঁচটাসহ নিলে ওদের দাম তো আরও বাড়তেও পারতো। এখনও তাই আছে আমাদের।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম