• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

‘আওয়ামী লীগের মিছিল হবে’—ফেসবুক স্ট্যাটাসের পরদিনই গ্রেপ্তার যুবক

প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩৮
আপডেট: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩৮

‘আওয়ামী লীগের মিছিল হবে’—ফেসবুক স্ট্যাটাসের পরদিনই গ্রেপ্তার যুবক
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

‘আওয়ামী লীগের মিছিল হবে, সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে’—ফেসবুকে এমন স্ট্যাটাস দেওয়ার পরদিনই বগুড়ার সোনাতলায় মঞ্জুরুল আলম সৌরভ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সুজাইতপুর (গোবরচাপড়া) বিল এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মঞ্জুরুল আলম সৌরভ সোনাতলা উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বুলুর ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি একটি নাশকতার মামলার এজাহারনামীয় আসামি।

বিষয়টি নিশ্চিত করে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবীর হোসেন জানান, পূর্বের একটি নাশকতা মামলায় মঞ্জুরুল আলম সৌরভকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার শেষে বিকেলে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আ/আ

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম