• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

আজ থেকে দুই সেশনে সংসদ অধিবেশন

প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ৩:২৩
আপডেট: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ৩:২৩

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
জাতীয় সংসদ অধিবেশন দিনে দুই বেলা বা দুই সেশনে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে প্রথম দফায় সকাল সাড়ে ১০টায় বৈঠক শুরু করে দুপুরে মুলতবি দেওয়া হবে। এরপর বিকেল সাড়ে ৩টায় শুরু করে রাত পর্যন্ত চলবে।

জানা গেছে, অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশকে আইনে রূপান্তরের সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষা করতেই এ সিদ্ধান্ত।

গতকাল সোমবার কার্য উপদেষ্টা কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জাতীয় সংসদকে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম।

তিনি বলেন, ‘১৩৩টি অধ্যাদেশ ৯ এপ্রিলের মধ্যে পাস করতে হবে। কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে মঙ্গলবার থেকে সকাল-বিকেল দুইবেলা অধিবেশন বসবে। প্রয়োজনে শুক্রবারও বৈঠক বসবে।’

সময় স্বল্পতার কারণে সবগুলো বিলের কপি আগে দেওয়া যায়নি, এজন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘যেসব বিলে বিশেষ কমিটিতে সবাই একমত হয়েছিল সেগুলো এখন পাস হয়ে যাক। যেগুলোতে নোট অব ডিসেন্ট আছে বা সংশোধনী আছে, সেগুলো আলাদাভাবে আগামীকালের মধ্যে সব উপস্থাপনের আপ্রাণ চেষ্টা করা হচ্ছে।’

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো আইনে রূপান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯টি অধ্যাদেশ এরই মধ্যে বিল আকারে পাস হয়েছে। এর মধ্যে গতকাল ৬ এপ্রিল সাতটি বিল পাস হয়েছে। একই দিনে আরও তিনটি বিল উত্থাপিত হয়েছে।

তবে সেগুলোর ওপর বিরোধী দলের আপত্তি থাকায় পরবর্তী কার্যদিবসে আলোচনা শেষে সেগুলো পাস হতে পারে।

সাংবিধানিক বাধ্যবাধকতায় আগামী ১২ তারিখের মধ্যে অধ্যাদেশগুলো বিল পাসের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। সেজন্য সময় স্বল্পতার কারণে মঙ্গলবার থেকে দিনে দুই বেলা অধিবেশন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম