• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

আমরা আর মামুরা স্টাইলে নির্বাচন হতে দেওয়া হবে না: রিজভী

প্রকাশ: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩ ৩:০৮
আপডেট: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩ ৩:০৮

 

নিউজ ডেস্ক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন,অবৈধ আওয়ামী লীগ সরকার দেশে আমরা আর মামুরা স্টাইলে নির্বাচন করার অপচেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের জনগণ এ ধরনের নির্বাচন হতে দেবে না।

তিনি বলেন,শেখ হাসিনা দেশকে বিক্রি করে হলেও ক্ষমতায় থাকতে চান। তার মধ্যে কোন ধরনের দেশপ্রেম নেই। দেশ থাকলো না থাকলো, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকলো না থাকলো তাতে তাঁর কোন কিছু আসে যায় না। তাঁর চাই শুধু ক্ষমতা। কিন্তু চক্রান্ত করে আর ক্ষমতায় থাকা যাবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বাংলাদেশে আর কোন নির্বাচন জনগণ হতে দেবে না।

অবৈধ সরকারের পদত্যাগ ও ঘোষিত নির্বাচনী তফসিল বাতিল এবং বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ,দলের মহাসচিবসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপির ডাকা ৯ম দফা অবরোধের প্রথম দিনে মিছিল শেষে তিনি এসব কথা বলেন। মৎস্যজীবী দলের আয়োজনে মিছিল ও পিকেটিং এ নেতৃত্ব দেন রুহুল কবির রিজভী। মিছিলটি কাকরাইল থেকে শুরু হয়ে শান্তি নগর মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সহ যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, জাতীয়তাবাদী মৎসাজীবী দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আব্দুর রহিম, কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ওমর ফারুক পাটোয়ারী, মোঃ শাহ আলম, কবির উদ্দিন মাস্টার, মহানগর দক্ষিণের সদস্য সচিব কেএম সোহেল রানা, মহানগর উত্তরের সদস্য সচিব মোহাম্মদ বাকীবিল্লাহ,ছাত্রদলের যুগ্ম সম্পাদক ডাঃ আউয়াল, সহ সাংগঠনিক সম্পাদক সাদেক, ঢাবির ছাত্র দল নেতা রাজু আহমেদ, মৎসজীবী দলের নারায়ণগঞ্জ জেলার সভাপতি এইচ এম হোসেন, মুন্সীগঞ্জ জেলার আহবায়ক হাজী আনোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ইব্রাহিম চৌধুরী, এম এ জি বাবুল ও মহানগর নেতা মোঃ শাহাদত হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম