• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

আড়াইহাজারে আ’লীগের শীর্ষ মাদক বিক্রেতা সোহেলের সহযোগি গ্রেপ্তার

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২ ১০:২১
আপডেট: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২ ১০:২১

 

এম আর কামাল, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশর তালিকাভূক্ত শীর্ষ মাদক ব্যবসাী ও স্থানীয় আওয়ামী লীগের ইউপি সদস্য সোহেলের সহযোগি শাহাদাৎ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশের এপিবিএন শাখা। এ সময় তার কাছ থেকে তিন কেজি গাঁঁজা উদ্ধার করে।
এ ঘটনায় আজ বৃহস্পতিবার (৩০ জুন) সকালে এএস আই মোছাঃ কল্পনা খাতু বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আড়াইহাজার থানায় মামলা করেছেন। ওইদিন বিকেলে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার রাত ১০টার দিকে ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহাদাৎ স্থানীয় আওয়ামী লীগের কর্মী ওই এলাকার মতিউর রহমানের ছেলে। পুলিশ জানায়, জব্দকৃত গাঁজার বাজার মূল্য নব্বই হাজার টাকা। সুত্র জানা গেছে, শীর্ষ মাদক বিক্রিতা হয়েও সোহেল প্রকাশ্যে ঘুরে বেড়ায়। সতাকে গ্রেফতারের দাবী এলাকাবাসীর।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার মামলার বিষয়টি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃতরা স্বীকার করে তারা পেশাদার মাদক ব্যবসায়ী। সে আর্থিকভাবে লাভবাস হওয়ার জন্যে তার স্ত্রী শাহীনুর বেগমকে নিয়ে দীর্ঘদিন যাবৎ আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নিষিদ্ধ মাদকদ্রব্য (গাঁজা) দেশের বিভিন্ন জেলায় বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তার স্বীকারোক্তীতে ওই এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেলের সহযোগি বলে সে জানায়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম