• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

আড়াইহাজারে বিএনপি-ছাত্রদলের শতাধিকনেতাকর্মীর নামে আবারো গায়েবী মামলা

প্রকাশ: রবিবার, ২৭ নভেম্বর, ২০২২ ১১:৪৭
আপডেট: রবিবার, ২৭ নভেম্বর, ২০২২ ১১:৪৭

 

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ছাত্রদলের মশাল মিছিলের প্রস্তুতিকালে যুবলীগ-ছাত্রলীগের হামলায় ৩০ জন ছাত্রদলের নেতাকর্মী আহত ঘটনায় পুলিশ উল্টো বিএনপি ও ছাত্রদলের নেতা কর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলা করেছে।
এ ঘটনায় ৪৩ জনের নাম উল্লেখসহ বিএনপি ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
রবিবার (২৭ নভেম্বর) দুপুরে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মামুন বাদী হয়ে বিএনপির ৪৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরও ৫০ থেকে ১০০ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন।
এর আগে শনিবার (২৬ নভেম্বর) রাতে উপজেলার লেঙ্গুরদী নামক স্থানে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় ছাত্রলীগ-যুবলীগ সন্ত্রাসীরা হামলা চালায় এতে ছাত্রদলের ৩০ জন নেতাকর্মী আহত হয়। এর মধ্যে ৮ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক হাওলাদার জানান, মশাল জ্বালিয়ে নাশকতার প্রস্তুতিকালে রতন ও মোজাম্মেল নামের দুজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৬২টি মশাল ও ৩টি ককটেল উদ্ধার করা হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম