• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

উৎসব’ ও ‘আনন্দ মিছিল’ পরিহার করে মানুষের পাশে দাঁড়ান

প্রকাশ: রবিবার, ১৯ জুন, ২০২২ ১২:০৮
আপডেট: রবিবার, ১৯ জুন, ২০২২ ১২:০৮

স্টাফ করেসপন্ডেন্ট

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সিলেট ও সুনামগঞ্জকে ‘দুর্গত অঞ্চল’ ঘোষণার দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার।

আজ রবিবার (১৯ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান তারা।

বিবৃতিতে নেতারা বলেন, ‘প্রতিদিন ভয়াবহ বন্যা পরিস্থিতি চরম বিপর্যয়ের দিকে যাচ্ছে। গ্রাম কি শহর, সবই পানিতে তলিয়ে যাচ্ছে। আশ্রয় কেন্দ্রে পানি প্রবেশ করছে। নানা জায়গায় সড়ক ও রেলপথের যোগাযোগসহ বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ঘরবাড়ি হারিয়ে মানুষ দিশেহারা। অসংখ্য মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। খাদ্য সংকট চরমে। নিরাপদ আশ্রয়ের খোঁজে আর্তনাদ করছে মানুষ, আশ্রয় কেন্দ্রগুলোতে তিল ধারণের ঠাঁই নেই, এ এক শ্বাসরুদ্ধকর অবস্থা। আশ্রয় কেন্দ্রে মানুষ ও পশুতে একাকার। সবচেয়ে বিপদে নারী, শিশু ও বৃদ্ধরা। বানভাসি মানুষ দুর্ভোগের চূড়ান্ত সীমায় উপনীত হয়েছে, পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বন্যার্তরা।’

বিবৃতিতে তারা আরও বলেন, ‘এ অবস্থায় সরকার, রাজনৈতিক দল, এনজিও এবং সামাজিক-সাংস্কৃতিক ও বেসরকারি সংগঠনসহ সামর্থ্য অনুযায়ী সর্বশক্তি নিয়োগ করে বিপন্ন এবং দুর্দশাগ্রস্ত জনগণের পাশে দাঁড়াতে হবে। মানবিক বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়ানো ব্যতিরেকে অন্য কোনো কিছু প্রাধান্য পেতে পারে না।’

‘উৎসব’ ও ‘আনন্দ মিছিল’ পরিহার করে জনগণের দুর্ভোগ এবং দুর্দশাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে এ সংকট মোকাবিলায় সরকারসহ দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান জেএসডির এই দুই শীর্ষ নেতা।

সর্বশেষ সংবাদ

রাজনীতি-এর আরও সংবাদ

সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম