• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

এই মহিলা আমার স্ত্রী নন, জামায়াত নেতার সাবেক বউ: গোলাম মাওলা রনি

প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ৬:৫৬
আপডেট: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ৬:৫৬

এই মহিলা আমার স্ত্রী নন, জামায়াত নেতার সাবেক বউ গোলাম মাওলা রনি
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাবেক নারী ভাইস চেয়ারম্যান ফারজানা আফরোজ। দলটির নারী উইং ‘জাতীয় নারী শক্তির’ কেন্দ্রীয় পর্যায়ের একটি বড় দায়িত্বে তাকে পদায়ন করা হচ্ছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ তথ্য বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন এনসিপির একজন যুগ্ম আহ্বায়ক।

এরই মধ্যে রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির ‘স্ত্রী’ ফারজানা আফরোজ এনসিপিতে যোগ দিচ্ছেন বলে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। তবে রনির দাবি, ওই নারী তার স্ত্রী নন। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ দাবি করেন গোলাম মাওলা রনি।

এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজএনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
ফেসবুক পেজে একটি গণমাধ্যমের ফটোকার্ড শেয়ার করেন তিনি। ফটোকার্ডে বলা হয়েছে, ‘এনসিপিতে যোগ দিচ্ছেন গোলাম মাওলা রনির স্ত্রী’।

রনি কার্ডটি শেয়ার করে লিখেছেন, ‘এই মহিলা আমার স্ত্রী নন। সাতকানিয়া জামায়াত নেতা হারুনের সাবেক স্ত্রী। চট্টগ্রামের বিতর্কিত আওয়ামী লীগ নেতা ঘি বাবুলের ঘনিষ্ঠ বান্ধবী এবং আমেরিকান প্রবাসী ইলিয়াসের আপনজন।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম