• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

এবার চূড়ান্ত পর্যায়ের আন্দোলন হবে: মির্জা ফখরুল

প্রকাশ: বুধবার, ৫ জুলাই, ২০২৩ ১০:৪৯
আপডেট: বুধবার, ৫ জুলাই, ২০২৩ ১০:৪৯

 

ডেস্ক নিউজ

এবার চূড়ান্ত পর্যায়ের আন্দোলন হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৫ জুলাই) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এ কথা জানান তিনি। এদিন সন্ধ্যায় প্রায় এক ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন, আগামীকাল ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক। এরপর গণতন্ত্র মঞ্চসহ অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা করে অতি শিগগির আমাদের সিদ্ধান্ত আপনাদের (সাংবাদিক) সামনে ঘোষণা করবো। আন্দোলনে সমস্ত মানুষ সম্পৃক্ত হবে এবং জনগণ তার অধিকার আদায় করে নেবে।

তিনি বলেন, বিনা ভোটের সরকার দীর্ঘ ১৪ থেকে ১৫ বছর একতরফাভাবে একটা ফ্যাসিবাদী শাসনের মধ্যে দিয়ে দেশের মানুষের সকল আশা-আকাক্ষাকে ধ্বংস করে দিয়েছে। প্রতিবার নির্বাচন করে তারা জনগণের সঙ্গে প্রতারণা করছে।

এনপিপির চেয়ারম্যান অ্যাডভোকেট ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, এই সরকারের পতন ঘটানোর জন্য যা যা করা দরকার আমরা সেটা করবো। আর আমরা বিএনপির সঙ্গে একমত হয়েছি, যে কর্মসূচি দেবে সেই কর্মসূচি আমরা মাঠে থেকে পালন করবো।

বৈঠকে মির্জা ফখরুল ছাড়াও বিএনপির স্থায়ী কমিটি সদস্য বেগম সেলিমা রহমান এবং ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।

ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃতে বৈঠকে ১১টি রাজনৈতিক দলের ‘জাতীয়তাবাদী সমমনা জোট’ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিলেন জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড ড. সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির চেয়ারম্যান সুকৃতি কুমার মন্ডল প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম