• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

কক্সবাজারে ১ লাখ পিস ইয়াবাসহ আটক ৫

প্রকাশ: শুক্রবার, ৩ জুন, ২০২২ ৬:২৯
আপডেট: শুক্রবার, ৩ জুন, ২০২২ ৬:২৯

 

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং তুলাতলী এলাকায় র‍্যাব-১৫ সদস্যরা অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ পাঁচ পাচারকারীকে করেছে।

কক্সবাজার র‍্যাব-১৫ সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মো. বিল্লাল উদ্দিন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (২ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হোয়াইক্যং তুলাতলী এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ পাঁচজন পাচারকারীকে আটক করতে সক্ষম হয় র‍্যাব-১৫ সদস্যরা।

আটককৃতরা হলেন- উপজেলার হোয়াইক্যং তুলাতলী এলাকার সৈয়দ আহাম্মদের ছেলে সাইফুল ইসলাম(২০),একই এলাকার গুরা মিয়ার ছেলে সৈয়দ আলম (৩২), ক্যাম্প-৯ এর মোহাম্মদ রফিকের ছেলে কামাল হোসেন (২০), ক্যাম্প-৮ বি-৩৫ ব্লকের আব্দুল মুনাফের ছেলে মো. ওমর(১৬) ও উলুবনিয়া এলাকার আক্তার কামালের ছেলে দেলোয়ার হোসেন (১৭)।

তিনি আরও জানান, উদ্ধার ইয়াবাসহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম