• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

কুমিল্লা সীমান্ত থেকে ১৬ শিশুসহ ৩০ রোহিঙ্গা আটক

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২ ৮:৩৯
আপডেট: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২ ৮:৩৯

 

কুমিল্লায় ভারতীয় সীমান্ত এলাকা থেকে ৩০ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সকালে কুমিল্লার বুড়িচংয়ের ভারতীয় সীমান্তবর্তী জামতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক রোহিঙ্গাদের বুড়িচং থানায় হস্তান্তর করেছে বিজিবি। বিকেলে তাদের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়। তাদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশুও আছে।

খারেরা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আবদুল খালেক স্থানীয় গণমাধ্যমকে জানান, বুধবার রাত সাড়ে ১১টায় জামতলা এলাকা দিয়ে ভারতে যাওয়ার সময় তাদের আটক করা হয়। মানব পাচারকারীরা কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের এনেছিল। বৃহস্পতিবার সকালে তাদেরকে বুড়িচং থানায় হস্তান্তর করা হয়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, আটককৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ৮ জন নারী ও ১৬ শিশু আছে। বিকেলে তাদের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে পাঠানো হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম