• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

কেন্দ্রের নির্দেশ অমান্য নাকি কৌশল

প্রকাশ: সোমবার, ৮ মে, ২০২৩ ৯:৪২
আপডেট: সোমবার, ৮ মে, ২০২৩ ৯:৪২

 

আসন্ন পাঁচ সিটি করপোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও কাউন্সিলর পদে অংশ নিচ্ছেন দলের অনেকেই। দলীয় প্রতীক না থাকায় কাউন্সিলর পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন তারা। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রচারণাও শুরু করে দিয়েছেন অনেকে। একইভাবে মেয়র পদে প্রার্থী হলে বহিষ্কারের ঝুঁকি থাকলেও এ পদে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করছেন অনেকে। তারা আন্দোলনের অংশ হিসেবেই সিটি নির্বাচনে অংশ নিতে চান। এ নিয়ে কেন্দ্রীয় ও তৃণমূল বিএনপির নেতা-কর্মীদের মাঝে এক ধরনের টানাপোড়েন চলছে।  তবে জাতীয় নির্বাচন সামনে রেখে সিটি নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে কেন্দ্রকে অযথা কঠোর না হওয়ার বিষয়েও পরামর্শ দিচ্ছেন অনেকে। এ নিয়ে যাতে দলে কোন্দল অধিক মাত্রায় মাথাচাড়া দিয়ে না উঠে সে বিষয়টিও বিবেচনায় রাখার পরামর্শ দিয়েছেন কেউ কেউ।

এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলীয় সিদ্ধান্ত আমরা পরিষ্কার করেছি। জানিয়ে দিয়েছি ১০ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই সরকারের অধীনে বিএনপি কোনো ভোটেই অংশ নেবে না। আমাদের মূল ফোকাস এখন আন্দোলনে। তাই যদি কেউ দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিটি ভোটে অংশ নেয়-তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। নির্ভরযোগ্য সূত্রগুলোর মাধ্যমে জানা গেছে, আসন্ন সিলেট সিটি নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। আগামী ২০ মে সমাবেশ করে প্রার্থিতার বিষয়টি স্পষ্ট করবেন বলে জানিয়েছেন তিনি। গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন সরকার শাহনূর ইসলাম রনি। তিনি কারান্তরিন বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের ছেলে। রনি দলের কোনো পদে নেই। খুলনা সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। তিনিও পরোক্ষভাবে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন। বরিশাল সিটিতে ভোট করার ঘোষণা দিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছেন সাবেক মেয়র আহসান হাবিব কামালের ছেলে কামরুল আহসান রূপন। তার বাবা বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি। ২০১৩-১৮ মেয়াদে বিএনপির হয়ে মেয়র পদে নির্বাচনে জয়ী হয়েছিলেন তিনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম